iPhone 17e এখন Vijay Sales-এর ওয়েবসাইটে 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনার সুযোগ।
Photo Credit: Apple
iPhone 17e is powered by the Apple A19 chipset
Apple বাদে প্রায় সমস্ত ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। আইফোনের মূল্যবৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি যদি মডেল কিনতে চান, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ iPhone 17e এখন 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। Vijay Sales-এর ওয়েবসাইট এই অফারটি দিচ্ছে। আইফোনের সবচেয়ে সস্তা মডেল 50,000 টাকার কাছাকাছি দামে কেনা সম্ভব হবে। বাজেট আইফোনে একাধিক শক্তিশালী ফিচার আছে। এটি Appe A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ম্যাগসেফ সাপোর্ট, ও 256 জিবি স্ট্যান্ডার্ড অনবোর্ড স্টোরেজের সঙ্গে এসেছে।
iPhone 17e বর্তমানে Vijay Sales-এর ওয়েবসাইটে 61,900 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে, যা 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি মার্চে লঞ্চের সময় দাম ছিল 64,900 টাকা। অর্থাৎ, কোম্পানি 3,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। HSBC Taj ক্রেডিট কার্ড গ্রাহকরা আরও 10,000 টাকা ডিসকাউন্টের সুবিধা পাবেন।
উক্ত ক্রেডিট কার্ডে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে (EMI-এর উপর প্রযোজ্য নয়) দাম 51,900 টাকায় নেমে আসবে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, এবং সফট পিঙ্ক ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে। ফোনের 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 80,990 টাকা। এটিও 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে।
জানিয়ে রাখি, iPhone 17e মডেলের সামনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর সেরামিক শিল্ড 2 প্রোটেকশন আছে, যা স্ক্র্যাচ থেকে আগের প্রজন্মের তুলনায় তিনগুণ বেশি সুরক্ষা প্রদান করে। এতে IP68 রেটিং আছে।
ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটে একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.6 অ্যাপারচার অফার করে। এটি ইন-সেন্সর ক্রপের মাধ্যমে অপটিক্যাল মানের 2x জুম সাপোর্ট করে। এতে 60fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে 12 মেগাপিক্সেলের ট্রুডেপ্থ ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R