82,900 টাকায় ভারতে লঞ্চ হওয়া iPhone 17 আসন্ন Flipkart সেলে 71,999 টাকায় কেনা যাবে।
iPhone 17 is available at its lowest price during the Flipkart sale
iPhone মডেলে বিপুল পরিমাণ ছাড় নিয়ে শুরু হচ্ছে Flipkart Sumnmer Sale। এই মেগা সেল ইভেন্ট মে 9 আরম্ভ হওয়ার কথা থাকলেও, 24 ঘন্টা আগেই প্লাস মেম্বার ও ব্ল্যাক সাবস্ক্রিপশন গ্রাহকরা অ্যাক্সেস পাবে। আইফোন ছাড়াও Android স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ও ওয়্যারেবল ডিভাইসে দেদার ডিসকাউন্ট পাওয়া যাবে। iPhone 17 সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার পর প্রথমবার এত সস্তায় কিনতে পারবেন। আইফোনের অন্যান্য লেটেস্ট মডেলও সাধারণ দামের থেকে প্রচুর ছাড়ে কেনার সুযোগ। চলুন দেখে নিই ফ্লিপকার্ট সামার সেল কী কী অফার নিয়ে হাজির হয়েছে।
iPhone 17 গত বছর লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 82,900 টাকা ছিল। 256 জিবির সেই ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের আসন্ন সেলে 71,999 টাকায় কেনার সুযোগ মিলবে। তবে এই দামের মধ্যে সরাসরি ছাড় এবং ব্যাঙ্ক অফারের অঙ্ক স্পষ্ট করে জানানো হয়নি। ডিভাইসটির অন্যতম আপগ্রেড হল 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এতে সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে, যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর ব্যবহার করে।
iPhone 17 Pro ও iPhone 17 Pro Max বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে যথাক্রমে 1,34,900 টাকা ও 1,49,900 টাকায় লিস্টেড আছে। সেলে এই ফোনগুলি যথাক্রমে 1,09,900 টাকা ও 1,24,900 টাকায় কেনা যাবে। মনে রাখবেন, এটি 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্সনের দাম। iPhone 17 Pro সিরিজ প্রথম আইফোন মডেল, যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেল। উভয় স্মার্টফোনে নতুন VC কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে।
Apple-এর ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন iPhone Air-এর লঞ্চ প্রাইস ছিল 1,19,900 টাকা৷ 256 জিবির মডেলটি ফ্লিপকার্ট সেলে 95,900 টাকায় কেনা যাবে। আইফোন এয়ার এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন (5.6 মিমি)। এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে, যার অ্যাপারচার f/1.6। সামনে একটি 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Apple-এর লেটেস্ট ফোন iPhone 17e সেলে 60,900 টাকায় বিক্রি হবে, যেখানে লঞ্চ হওয়ার সময় দাম ছিল 69,900 টাকা। পুরনো বেশ কিছু আইফোন মডেলও আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে। iPhone 16 Plus বিক্রি হবে 73,900 টাকা দামে। iPhone 16 মিলবে 58,900 টাকায়। অন্য দিকে, বন্ধ হয়ে গেলেও এখনও iPhone 15-এর বেশ কিছু স্টক রয়েছে, যেগুলো 51,900 টাকায় কেনার সুযোগ। ডিসকাউন্টের লিস্টে শেষের মডেল হল iPhone 16e, যা লঞ্চ হওয়ার সময় 59,900 টাকা দাম ছিল। কিন্তু ফ্লিপকার্ট সামার সেলে 55,900 টাকায় (128 জিবি স্টোরেজ) উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications