Apple Event

Apple Event - ख़बरें

  • Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
    অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ এক্স-এ পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবর 13 ওয়েলকাম হোক ইভেন্ট আয়োজন করবেন তারা। টিজার ভিডিও থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সে দিন একঝাঁক স্মার্ট হোম ডিভাইসের উপর থেকে পর্দা উঠতে পারে। গত কয়েক মাস ধরে Apple-এর প্রথম স্মার্ট হোম হাব, সেকেন্ড জেনারেশন HomePod Mini, ও নতুন Apple TV 4K সেট-টপ বক্স নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ইভেন্টে এই প্রোডাক্টগুলি আত্মপ্রকাশ করতে পারে।
  • iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
    Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি বেস 256 জিবি স্টোরেজের দাম। ফোনের ভাঁজ খুললে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এতে নতুন A20 Pro চিপ, 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং উন্নত কানেক্টিভিটির জন্য C2 মোডেম আছে।
  • Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
    ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। ANC চালু থাকলে ইয়ারবাড সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে।
  • Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
    ভারতে iPhone 18 Pro-র বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। একই স্টোরেজের iPhone 18 Pro Max কিনতে 1,79,900 টাকা খরচ হবে।দুই ফোনেই নতুন A20 Pro চিপসেট ব্যবহার হয়েছে, যা iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত A19 Pro প্রসেসরের তুলনায় আরও 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং দ্বিগুণ AI প্রসেসিং ক্ষমতা অফার করবে। উভয় ফোনের পিছনে তিনটি 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 16 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে।
  • আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
    আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 "Surprise and Shine" ইভেন্ট আয়োজন করছে সংস্থাটি। সেখানে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে। অনূষ্ঠান ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। এটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
  • iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
    সেপ্টেম্বর 9 স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে Apple। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে। দাবি করা হয়েছে, নতুন HomePod Touch স্পিকারে 7 ইঞ্চি টাচস্ক্রিন থাকতে পারে। HomePod Mini 2 মডেলে নতুন চিপসেট, বিভিন্ন অডিও এনহ্যান্সমেন্ট, ও Siri AI যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
    অ্যাপল তাদের "সারপ্রাইজ এন্ড শাইন" অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর 9 আয়োজন করছে। কিনোট প্রেজেন্টেশন শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে পারে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এছাড়াও, Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে।
  • Apple মার্চে সস্তায় iPhone ও MacBook লঞ্চ করছে, দাম-ফিচার্স কেমন জেনে নিন
    Apple তাদের মার্চের ইভেন্ট নিউ ইয়র্ক, লন্ডন, এবং সাংহাই শহরে সামান্তরাল আয়োজন করছে। ইভেন্ট ঘিরে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যা iPhone 17e নামে আসতে পারে। এছাড়াও, জল্পনায় রয়েছে কোম্পানির নতুন ল্যাপটপ। যদি খবর সত্যি হয়, তাহলে Apple তাদের ইতিহাসে প্রথমবার লো-কস্ট বা কম দামের MacBook আনতে চলেছে।
  • প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর
    iPhone 17 চলে A19 চিপসেটে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি CPU যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন আছে। এটি আগের তুলনায় আরও উন্নত ক্ষমতা নিয়ে এসেছে। সব মিলিয়ে iPhone 16-এর তুলনায় নতুন সিপিইউ 40 শতাংশ বেশি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
  • Apple Watch Ultra 3: রক্তচাপ বাড়লেই সতর্ক করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ
    Apple Watch Ultra 3-এর নতুন হেলথ ফিচার্সের মধ্যে রয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন, যা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স দ্বারা চালিত ওয়ার্কআউট বাডি ফিচারটি ব্যবহারকারীর জন্য পার্সোনোলাইজড ট্রেনিং সাপোর্ট প্রদান করবে।
  • প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
    Apple Watch Series 11 রক্তচাপ মাপতে পারবে। তবে এটি পুরোপুরি রক্তচাপ মাপার যন্ত্রের মতো কাজ করবে না, বরং রক্তচাপ বেড়ে গেলে ব্যবহারকারীকে সতর্ক করবে। অ্যাপলের স্মার্টওয়াচটি শুধু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করবে।
  • নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব
    iPhone 17 Pro Max প্রথম আইফোন মডেল হবে যা 5,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারিতে চলবে। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max একটি 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সঙ্গে আসছে, যা 8x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।
  • iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
    iPhone 17 সিরিজে এই বছর চারটি মডেল আসবে — iPhone 17, iPhone 17 Air,  iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max। প্লাস মডেলের পরিবর্তে এয়ার মডেলটি লঞ্চ হবে, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা আইফোন।
  • দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
    iPhone 17 সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে থাকার মূল কারণ হিসেবে সম্পূর্ণ নতুন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যামেরা, ও ইমেজিং ক্ষমতার বৃদ্ধিকে চিহ্নিত করা হচ্ছে।
  • iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
    স্যামসাং গ্যালাক্সি ইভেন্টে প্রিমিয়াম AI ট্যাবলেট, Galaxy S25 সিরিজের নতুন মডেল সহ বেশ কিছু নতুন ডিভাইস আত্মপ্রকাশ করবে। Samsung Galaxy Tab S11 সিরিজ ও Galaxy S25 FE লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আবার কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোনও উন্মোচিত হতে পারে।

Apple Event - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »