নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব

iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max উভয় স্মার্টফোনেই নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে।

নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব

Photo Credit: Apple

iPhone 17 Pro সিরিজের ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন সম্পূর্ণ বদলে যাচ্ছে

হাইলাইট
  • iPhone 17 Pro সিরিজের দুই ফোনেই 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে
  • iPhone 17 Pro ও iPhone 17 Pro Max এর ডিজাইন বদলে যাচ্ছে
  • ফোনগুলি নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে আসছে
বিজ্ঞাপন

iPhone 17 সিরিজের আত্মপ্রকাশ ঘটছে আর ঘন্টা পাঁচেকের মধ্যেই। Apple এই বছর তাদের নতুন লঞ্চ ইভেন্টের নাম রেখেছে 'Awe Dropping'। বাংলায় যার অর্থ দাঁড়ায় 'হতবাক করে দেওয়া'। মার্কিন টেক জায়ান্টটি এই নামকরণের মধ্যে দিয়ে ইঙ্গিত করছে, আজ এমন কিছু হবে যা দেখে বা শুনে মানুষ বিস্ময়ে অভিভূত হবে। লঞ্চের আগে থেকেই iPhone 17 Air নিয়ে উত্তেজনা তুঙ্গে। কারণ এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা (5.5 মিমি) এবং হালকা আইফোন হতে চলেছে। অন্য দিকে, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max চমকপ্রদ আপগ্রেড পেতে চলেছে। এই মডেল দু'টির পাঁচটি বড় তথ্য ফাঁস হয়েছে, যা আইফোনপ্রেমীদের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট।

ভেপার চেম্বার কুলিং

তাপ অপসারণের দিক থেকে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max বড় আপগ্রেড পেতে চলেছে। দুই ফোনেই নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। লিকুইড কুলিং প্রযুক্তি প্রসেসর বা গরম হওয়া যন্ত্রাংশ থেকে তাপ শোষণ করে আইফোনকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করবে। এর ফলে পারফরম্যান্সে প্রভাব পড়ার আশঙ্কা কমে যাবে। প্রসঙ্গত, গত বছর iPhone 15 সিরিজের অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে গ্রাফিন-ভিত্তিক কুলিং সিস্টেমের সঙ্গে iPhone 16 লঞ্চ হয়েছিল।

উন্নত সেলফি ক্যামেরা

বিগত কয়েক বছরের সমস্ত iPhone মডেলের সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বছর iPhone 17 Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর পাশাপাশি স্ট্যান্ডার্ড মডেলে একটি 24 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যুক্ত হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, এই নতুন সেন্সর সংযোজনের কারণে ছবি ক্রপ বা জুম করলেও ইমেজ কোয়ালিটি খারাপ হবে না।

শক্তিশালী ব্যাটারি

Android স্মার্টফোনে যেখানে 7,000mAh ব্যাটারি সাধারণ ফিচার হয়ে দাঁড়িয়েছে, সেখানে iPhone ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি এখনও 5,000mAh অতিক্রম করতে পারেনি। তবে iPhone 17 সিরিজের হাত ধরে ইতিহাস বদলাতে চলেছে। iPhone 17 Pro Max প্রথম আইফোন মডেল হবে যা 5,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারিতে চলবে। প্রসঙ্গত, সংস্থার বর্তমান ফ্ল্যাগশিপ iPhone 16 Pro Max-এ 4,685mAh ব্যাটারি প্যাক আছে।

8x টেলিফটো ক্যামেরা 

2024 সালের পর 2025-এও টানা দ্বিতীয় বছর iPhone Pro মডেলগুলির টেলিফটো ক্যামেরা আপগ্রেড হচ্ছে। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max একটি 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সঙ্গে আসতে পারে, যা 8x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এগুলি কোম্পানির প্রথম মডেল হবে যা 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেমে সজ্জিত হবে।

উন্নত অ্যান্টি-রিফ্লেকটিভ ডিসপ্লে কোটিং

iPhone 17 সিরিজের সমস্ত মডেলে 120 হার্টজ প্রোমোশন ডিসপ্লে থাকতে পারে। তবে বাকি মডেলদের থেকে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max আলাদা করতে আরও উন্নত অ্যান্টি-রিফ্লেকটিভ ডিসপ্লে কোটিং দেওয়া হতে পারে। এটি বর্তমান আইফোনের সেরামিক শিল্ডের থেকেও বেশি টেকসই।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »