আজ iPhone 11 লঞ্চ করবে Apple, সরাসরি দেখুন এখানে

Apple Event: iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। iPhone 11 সিরিজের তিনটি ফোনের একটিতে LCD ডিসপ্লে থাকলেও দুটি ফোনে থাকবে OLED ডিসপ্লে। তিনটি নতুন iPhone এর সাথেই আজ লঞ্চ হতে পারে নতুন Apple Watch Series 5 আর iPad এর নতুন অপারেটিং সিস্টেম iPadOS এর স্টেবেল ভার্সান।

আজ iPhone 11 লঞ্চ করবে Apple, সরাসরি দেখুন এখানে

iPhone 11 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করবে Apple

হাইলাইট
  • iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে OLED ডিসপ্লে থাকবে
  • iPhone 11 এ থাকবে LCD ডিসপ্লে
  • তিনটি ফোনেই থাকবে A13 চিপ
বিজ্ঞাপন

মঙ্গলবার iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। আজ Apple Event এ লঞ্চ হবে iPhone 11 সিরিজের তিনটি নতুন ফোন । এই তিন ফোনে আলাদা ডিসপ্লে থাকলেও তিনটি ফোনের ভিতরেই থাকবে A13 চিপ। iPhone 11 সিরিজের তিনটি ফোনের একটিতে LCD ডিসপ্লে থাকলেও দুটি ফোনে থাকবে OLED ডিসপ্লে। তিনটি নতুন iPhone এর সাথেই আজ Apple Special Event এ লঞ্চ হতে পারে নতুন Apple Watch Series 5 আর iPad এর নতুন অপারেটিং সিস্টেম iPadOS এর স্টেবেল ভার্সান। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কুপার্টিনোতে স্টিভ জোবস থিয়েটারে Apple লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর দাম

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় সকাল 10 টায় (ভারতীয় সময় রাত 10 টা 30 মিনিট) Apple লঞ্চ ইভেন্ট শুরু হবে। Apple ওয়েবসাইট আর YouTube থেকে নতুন iPhone লঞ্চ সরাসরি দেখা যাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন Gadgets 360 -র প্রতিনিধি। স্টিভ জোবস থিয়েটার থেকে সরাসরি নতুন iPhone এর সব খবর জানাতে থাকব আমরা। লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন। 

অতীতের উন্মাদনা থাকবে না, iPhone 11 লঞ্চ প্রসঙ্গে বলছেন বিশেষজ্ঞরা

iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর সম্ভাব্য স্পেসিফিকেশন

2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে। তবে 2019 সালের iPhone মডেলে 5G সাপোর্ট থাকার সম্ভাবনা কম।

iPhone 11 সিরিজেও থাকছে না জনপ্রিয় এই ফিচার

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1  ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি ডিসপ্লে।

2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।

তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। 2019 সালে A13 চিপ ডিজাইন করছে Apple। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  2. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  3. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  4. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  6. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  8. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  10. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »