সোমবার 6GB + 128GB আর 8GB + 256GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু করল Asus। Asus 6Z ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা।
Asus 6z ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Asus 6Z। গত সপ্তাহে 6GB + 64GB স্টোরেজে ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছিল। সোমবার 6GB + 128GB আর 8GB + 256GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু করল Asus। Asus 6Z ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার। সাথে থাকছে Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
6GB RAM আর 64GB স্টোরেজে Asus 6Z এর দাম 31,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 34,999 টাকা খরচ হবে। 8GB RAM আর 256GB স্টোরেজে Asus 6Z এর দাম 39,999 টাকা। সোমবার দুপুর 12 টায় 6GB + 128GB আর 8GB + 256GB ভেরিয়েন্টে Flipkart থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Asus 6Z ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus 6Z ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। 6Z এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Asus 6Z ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Could Mark the End of Flip the Company's Foldables, Tipster Claims
WhatsApp Might Be Working on a Birthday Notification Feature for Saved Contacts
Samsung Galaxy Tab S12+ Listed on Safety Korea Certification Database With Live Images: Report