Asus ZenFone 5Z 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 36,999 টাকা। 9 জুলাই অন্য ভেরিয়েন্ট বিক্রি শুরু হলেও সোমবার (30 জুলাই) থেকে ভারতে 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Asus ZenFone 5Z বিক্রি শুরু হল।
সোমবার থেকে ভারতে Asus Zenfone 5Z 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হল। তিরিশ হাজারে Asus-এর এই ফ্ল্যাগশিপ OnePlus 6, Honor 10 ফোনগুলিকে বাজারে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে। Asus Zenfone 5Z এ রয়েছে Qualcomm Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 19:9 ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। কম দামের ফ্ল্যাগশিপ সেমেন্টে OnePlus 6 ও Honor 10 এর মতো ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে Asus Zenfone 5Z। ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে Zenfone 5Z লঞ্চ করেছে Asus।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Asus Zenfone 5Z ফোনটি লঞ্চ হয়েছে। Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 36,999 টাকা। 9 জুলাই অন্য ভেরিয়েন্ট বিক্রি শুরু হলেও সোমবার (30 জুলাই) থেকে ভারতে 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Asus ZenFone 5Z বিক্রি শুরু হল।
লঞ্চ অফারে ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিড ও ডেবিট কার্ডে সরাসরি 3000 টাকা চাড় পেয়ে যাবেন। এর সাথেই Asus Zenfone 5Zএর সাথে মাত্র 499 টাকায় কমপ্লিট মোবাইল প্রোটেকশান দিচ্ছে Flipkart। জিও গ্রাহকরা Zenfone 5Z এর সাথে 2200 টাকা ক্যাশব্যাক আর 100GB অতিরিক্ত ডাটা পাবেন।
ডুয়াল সিম Asus ZenFone 5Z এ চলবে Android 8.0 Oreo বেসড ZenUI 5.0 অপারেটিং সিস্টেম। ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।
Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য ZenFone 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফেওন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus ZenFone 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Moto Buds 2 Fusion India Launch Date Announced; Key Specifications Teased