Asus ZenFone Max Pro M1 ফোনে যোগ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 নভেম্বর 2018 12:23 IST
হাইলাইট
  • ZenFone Max Pro M1 ফোনে যোগ হল ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান
  • 3GB ও 4GB RAM ভেরিয়েন্টের রিয়ার ক্যামেরায় এই ফিচার যোগ হয়েছে
  • অক্টোবর মাসে 6GB RAM ভেরিয়েন্টে এই ফিচার পৌঁছেছিল

Asus is rolling out the update in a phased manner

ZenFone Max Pro M1 ফোনের 3GB ও 4GB RAM ভেরিয়েন্টের রিয়ার ক্যামেরায় যোগ হল ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। ইতিমধ্যেই 6GB RAM ভেরিয়েন্টে এই ফিচার পৌঁছে গেলেও এতদিন 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্টে এই ফিচার আসেনি।

FOTA আপডেটে WW_Phone-15.2016.1810.337-20181106 ভার্সানের হাত ধরে ZenFone Max Pro M1 ফোনের 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্টে পৌঁছেছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। এর সাথেই এই আপডেটে যোগ হয়েছে দুটি নতুন লাইভ ওয়ালপেপার। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে। আপডেটের সময় Wifi কানেকশান ও ফোনে 80 শতাংশ ব্যাটারি থাকা বাধ্যতামূলক।

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অক্টোবর মাসে 6GB RAM ভেরিয়েন্টে এই ফিচার পৌঁছেছিল।

Asus Zenfone Max Pro 1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asus ZenFone Max Pro M1, Asus, EIS
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের গঠন বুঝে শোনাবে সাউন্ড
  2. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বাজার কাঁপিয়ে বিশ্বের প্রথম প্রাইভেসি ডিসপ্লে সহ লঞ্চ হল
  3. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  5. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  6. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  7. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  10. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.