ছয় মাসে কত ZenFone Max Pro M1 বিক্রি করেছে Asus?

লঞ্চের ছয় মাসের মধ্যেই কোম্পানি জানিয়েছে 10 লক্ষ ZenFone Max Pro M1 বিক্রি হয়েছে। ZenFone Max Pro M1 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে।

ছয় মাসে কত ZenFone Max Pro M1 বিক্রি করেছে Asus?

Asus ZenFone Max Pro M1 এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে

হাইলাইট
  • এপ্রিল মাসে ভারতে ZenFone Max Pro M1লঞ্চ করেছিল Asus
  • Redmi Note 5 Pro ফোনের প্রধান প্রতিযোগী এই ফোন
  • অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

এপ্রিল মাসে ভারতে ZenFone Max Pro M1 লঞ্চ করেছিল Asus। লঞ্চের ছয় মাসের মধ্যেই কোম্পানি জানিয়েছে 10 লক্ষ ZenFone Max Pro M1 বিক্রি হয়েছে। ZenFone Max Pro M1 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ভারতে 3GB/4GB/6GB RAM ভেরয়েন্টে পাওয়া যায় ZenFone Max Pro M1। জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনের প্রধান প্রতিযোগী এই ফোন।

ভারতে 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজ কিনতে খরচ হবে 12,999 টাকা। এছাড়াও 6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকে কেনা যায় Asus ZenFone Max Pro M1।

Asus ZenFone Max Pro M1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP sসেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM< ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »