শুধুমাত্র 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 ওপেন সেলে কেনা যাবে। টপ এন্ড 6GB RAM ভেরিয়েন্ট ফ্ল্যাশ সেলেই বিক্রি হবে।
Asus ZenFone Max Pro M1 price in India starts at Rs. 10,999
আজ থেকে ওপেন সেলে বিক্রি শুরু হবে ভারতে অন্যতম জনপ্রিয় বাজেট স্মার্টফোন Asus ZenFone Max Pro M1বিক্রি হবে। এতোদিন শুধুমাত্র ফ্ল্যাশসেলে এই ফোন কেনা যেত। তবে শুধুমাত্র 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 ওপেন সেলে কেনা যাবে। টপ এন্ড 6GB RAM ভেরিয়েন্ট ফ্ল্যাশ সেলেই বিক্রি হবে। এই ফোন বাজারে Redmi Note 5 Pro কে কড়া টক্কর দিয়েছে। মে মাসে প্রথম সেলে কয়েক সেকেন্ডের মধ্যেই ZenFone Max Pro M1 এর স্টক শেষ হয়ে গিয়েছিল। এই ফোনের বিশাল ব্যাটারি, লেটেস্ট হার্ডওয়্যার ও স্টক অ্যানড্রয়েডের কারনেই জনপ্রিয়তা পেয়েছে ফোনটি। বৃহষ্পতিবারের সেলে 3GB RAM ও 32GB স্টোরেজ ও 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দুটি কিনতে পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। গত সপ্তাহে ZenFone Max Pro M1 এর 6GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP sসেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM< ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features