আজ থেকে Asus Zenfone Max Pro 1 এর 6GB ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে

বৃহষ্পতিবার থেকে ভারতে 6GB RAM ভেরিয়েন্টের Asus ZenFone Max Pro M1 বিক্রি শুরু হবে।  এই ফোনে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

আজ থেকে Asus Zenfone Max Pro 1 এর 6GB ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে
হাইলাইট
  • 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা
  • শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা যাবে
  • 6GB RAM ভেরিয়েন্টে 16MP+5MP ডুয়াল কায়ামেরা ব্যবহার হয়েছে
বিজ্ঞাপন

এপ্রিল মাসে ভারতে Asus ZenFone Max Pro M1লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 6 GB ভেরিয়েন্টের ফোনের ঘোষনা করলেও তখনই এই ভেরিয়েন্টের বিক্রি শুরু করেনি Asus।  লঞ্চের সময় 3GB RAM/32GB স্টোরেজ আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল তাইওয়ানের কোম্পানিটি। সেই সময় 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের কথা জানালেও এতোদিন বাজারে আসেনি সেই ফোন। বৃহষ্পতিবার থেকে ভারতে 6GB RAM ভেরিয়েন্টের Asus ZenFone Max Pro M1 বিক্রি শুরু হবে।  এই ফোনে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Asus ZenFone Max Pro M1 এর দাম

ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা।  আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। নতুন 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই দামে বাজারে টপ সেলিং  Redmi Note 5 Pro কে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে নতুন এই  6GB RAM এর ZenFone Max Pro M1। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা যাবে।

 

Asus Zenfone Max Pro 1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Asus Zenfone Max Pro 1 এর 6GB RAM ভেরিয়েন্টে একটি 16MP+5MP সেন্সার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে। এর সাথেই 6GB RAM ভেরিয়েন্টে 16MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। যদিও 3GB RAM ও 4 GB RAM ভেরিয়েন্টের Asus Zenfone Max Pro 1 তে 13MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও একটি 8MP সেলফি থাকবে।

 

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। 6GB RAM এর AsusZenFone Max Pro M1 তে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
  2. Oppo K15 Turbo সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে, কুলিং ফ্যান, 16GB র‍্যাম, এবং শক্তিশালী প্রসেসরে চমক
  3. Amazon আনছে AI স্মার্টফোন, হাত না দিয়েই করা যাবে কল, মেসেজ, ও শপিং
  4. হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন
  5. Samsung Galaxy M17e 5G এখন সেলে, দাম কমে 11,999 টাকা, সীমিত সময়ের অফার
  6. 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
  7. শাওমির নতুন বাজেট ফোন Redmi 15A 5G মার্চ 27 লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে থাকবে
  8. Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
  9. Redmi R সিরিজের স্মার্টফোন ভারতে আসছে? নতুন টিজার ঘিরে জল্পনা তুঙ্গে
  10. iQOO Z11 বিরাট 9,020mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লের সাথে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »