এটাই নতুন Asus ZenFone Max Pro M2?

ছবিতে দেখা গিয়েছে Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেন্সার। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সামনে ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে।

এটাই নতুন Asus ZenFone Max Pro M2?

Photo Credit: Twitter/ Ishan Agarwal

আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2

হাইলাইট
  • ছবিতে দেখা গিয়েছে Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা
  • 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2
  • ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সামনে ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে
বিজ্ঞাপন

ইন্টারনেটে ফাঁস হওয়া নতুন ছবিতে দেখা গিয়েছে Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেন্সার। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সামনে ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে। এই ছবিতে ডুয়াল ক্যামেরায় এই ফোন দেখা গেলেও জানানো হয়েছে একটি ত্রিপল ক্যামেরা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2।

আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চের কথা জানিয়েছে Asus। এবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে নতুন Asus ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ ছিল না।

ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে Asus ZenFone Max Pro M2 ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।

একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। একটি ভেরিয়েন্টে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। অন্য ভেরিয়েন্টে বাকি সব হার্ডওয়্যার এক থাকলেও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  2. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  3. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  4. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  5. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  6. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  7. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  8. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  9. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  10. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »