নতুন রঙে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 থেকে। Asus ZenFone Max Pro M2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট।
নতুন রঙে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 থেকে
ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M2। এবার ভারতে এল ZenFone Max Pro M2 এর ‘Titanium edition'। নতুন রঙে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 থেকে। Asus ZenFone Max Pro M2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট। সাথে ফোনের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ZenFone Max Pro M2। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা। টপ ভেরিয়েন্ট 6GB RAM/ 64GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। কবে বিক্রি শুরু হবে নতুন ZenFone Max Pro M2 এর ‘Titanium edition'? জানায়নি Asus।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Redmi Go: দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
আরও পড়ুন: নতুন Huawei ফোনে থাকছে টেক্সচার্ড লেদার ব্যাক ফিনিশ
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল +5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের 5 মেগাপিক্সেলসেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ কবে ভারতে আসছে Vivo V15 Pro?
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Motorola Edge 70 Neo Launched in India with Snapdragon 7s Gen 3 Chipset, 7,000mAh battery: Price, Specifications
GTA 6 Reportedly Crashing and Blocking Story Progress for Some PS5 Users; Rockstar Releases Update