50,000 টাকার কমে Samsung-এর সেরা 5 ফোন, দীপবলি সেলে আরও সস্তা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 নভেম্বর 2026 08:30 IST
হাইলাইট
  • 50,000 টাকার কমে Samsung Galaxy S25 FE অলরাউন্ডার ফোন
  • Samsung Galaxy M47 5G মিড-রেঞ্জেও ছয়টি OS আপগ্রেড পাবে
  • Samsung Galaxy F70 5G কুড়ি হাজার টাকার নিচে দুর্দান্ত ফিচার্স দিচ্ছে

Samsung Galaxy S25 FE is currently selling at Rs. 43,999 on Flipkart

Photo Credit: Samsung

Samsung এখন 50,000 টাকার মধ্যে একাধিক দুর্দান্ত ফোন বিক্রি করছে। ক্রেতাদের জন্য ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজের FE মডেল থেকে শুরু করে জনপ্রিয় Galaxy A ও F সিরিজের অপশন রয়েছে। দীপাবলি সেল উপলক্ষে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি ছাড় দেওয়া হচ্ছে। বিভিন্ন বাজেটে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, এবং দীর্ঘদিনের Android আপগ্রেডের সুবিধা মিলছে। তবে কোন কোন ফোনে কী কী স্পেসিফিকেশন রয়েছে এবং কোনটি আপনার চাহিদার সঙ্গে মানানসই, তা জানা জরুরি। তাই এই প্রতিবেদনে 50 হাজার টাকার কমে কেনার মতো Samsung-এর সেরা পাঁচটি স্মার্টফোন দেখে নিন।

50,000 টাকার কমে Samsung-এর সেরা পাঁচটি ফোন

Samsung Galaxy S25 FE

প্রিমিয়াম ক্যামেরা থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর,50,000 টাকার কমে Samsung Galaxy S25 FE-এ সবকিছুই মজুত। ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন 43,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 6.7 ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্মার্টফোনটি Exynos 2400 প্রসেসরে রান করে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। সংস্থা সাতটি মেজর OS আপগ্রেড দেবে।

Advertisement

Galaxy S25 FE-র পিছনে OIS-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুম-সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল রেজোলিশনের। ডিভাইসে থাকা 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A56 5G

Samsung Galaxy S25 FE-র পর 50,000 টাকার নিচে আরও একটি ভাল ফোন হল Galaxy A56 5G। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 32,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনের সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে শুরু থেকে Android 15 ছিল। তবে এটি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ডিভাইসটি Exynos 1580 প্রসেসর দ্বারা চালিত। 

Galaxy A56 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 5,000mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়।

Advertisement

Samsung Galaxy M47 5G

Samsung Galaxy M47 5G অ্যামাজনে 26,999 টাকা দামে বিক্রি হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ডিভাইসের পিছনে (OIS) সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ও 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের। ডিভাইসটি রান করে Snapdragon 6 Gen 3 প্রসেসরে।

হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। আবার ফোনটিতে 2032 সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচ মিলবে।

Samsung Galaxy A36

Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 24,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। সেপ্টেম্বরে ফোনের দাম বেড়ে 36,999 টাকা হয়েছিল। অর্থাৎ, সরাসরি 12,500 টাকা ডিসকাউন্ট পাবে ক্রেতারা। এই ফোনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে। ডিসপ্লের উপর Corning Gorilla Glass Victus+ প্রটেকশন আছে।

Advertisement

Galaxy A36 5G মডেলে 50 মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি রান করে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। 

Samsung Galaxy F70 5G

Samsung Galaxy F70 5G ফ্লিপকার্টে 16,749 টাকায় লিস্টেড আছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এই ফোনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার, ও FHD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ডিভাইসটি Exynos 1330 প্রসেসরে রান করে।

ফোনের পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই নতুন স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.