বিনামূল্যে Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুন 2019 17:18 IST
হাইলাইট
  • Superstar 300 প্ল্যানে 749 টাকায় 300GB হাই স্পিড ডেটা ব্যবহার করা যায়
  • বিনামূল্যে Hotstar প্রিমিয়াম ব্যবহার করা যাবে
  • 50Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে

Superstar 300 নামের নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে BSNL

আরও বেশি গ্রাহকের মন জয় করতে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। বছরের শুরুতে নির্বাচিত ভারত ফাইবার গ্রাহকদের 999 টাকা মূল্যের Amaon Prime সাবস্ক্রিপশ্ন বিনামূল্যে দিয়েছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এবার Superstar 300 নামের নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানের সাথে গ্রাহক Hotstar প্রিমিয়াম সাবক্রিপশন বিনামূল্যে পাবেন।

নতুন Superstar 300 প্ল্যানে মাসে 749 টাকায় 300GB হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে 50Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে থাকছে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম ব্যবহার করা যাবে। Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করে বিভিন্ন টিভি সিরিজ, ওয়েব সিরিজ ও লাইভ টিভি দেখা যাবে। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপ সরাসরি দেখা যাবে এই সাবস্ক্রিপশন থেকে।

গোটা দেশের সব টেলিকম সার্কেলের BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 18003451500 নম্বরে ফোন করে Superstar 300 প্ল্যানে রেজিস্টার করতে পারবেন।

জানুয়ারি মাসে ভারত ফাইবার এর সাথে Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে দিতে শুরু করেছিল BSNL। সম্প্রতি Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে দিতে শুরু করেছে Airtel। এছাড়াও কিছু প্ল্যানের সাথেক Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Airtel।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Superstar 300, Hotstar, Hotstar Premium
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.