স্মার্টফোনে ধামাকা অফার দিচ্ছে Flipkart

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2018 12:09 IST
হাইলাইট
  • শুরু হয়ে গেল ফ্লিপকার্টের সুপার ভ্যালু উইক
  • আগামী 24 জুন পর্যন্ত একাধিক স্মার্টফোনে দারুন অফার দেবে ফ্লিপকার্ট
  • আগামী 24 জুন পর্যন্ত এই অফার চলবে

শুরু হয়ে গেল ফ্লিপকার্টের সুপার ভ্যালু উইক। এই অফারে আগামী 24 জুন পর্যন্ত একাধিক স্মার্টফোনে দারুন অফার দেবে ইকমার্স ওয়েবসাইটটি। এই সেলের অঙ্গ হিসাবে স্মার্টফোনে নো কস্ট EMI এর অপশান দিচ্ছে ফ্লিপকার্ট। এর সাথেই দিচ্ছে বাইব্যাক গ্যারান্টি, বিপুল ছাড়, আর ক্যাশব্যাক অফার। Google Pixel 2, iPhone 6, Moto X4 সহ অনেক জনপ্রিয় ফোনগুলিতে এই অফার পাওয়া যাচ্ছে। এর সাথেই HDFC ব্যাঙ্কের গ্রাহকরা নো কস্ট EMI এর সুযোগ পাবেন। ]

 

ফ্লিপকার্ট সুপার ভ্যালু উইক সেল

Advertisement

সুপার ভ্যালু উইক অফারে Pixel 2 (128GB) ফোনে বাইব্যাক গ্যারান্টি অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এই অফার পাওয়ার জন্য স্মার্টফোন কেনার সময় 199 টাকা দিয়ে দিয়ে বাইব্যাক গ্যারান্টি অফার কিনতে হবে। এই অফারে Pixel 2 ফোনে 9,001 টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এর ফলে মাত্র 60,999 টাকা দামে ফ্লিপকার্ট থেকে Pixel 2 ফোন কেনা যাবে। HDFC কার্ড হোল্ডাররা এর সাথেই আরও 8,000 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ মাত্র 52,999 টাকায় এই ফোন কেনা যাবে। এর সাথেই 6 থেকে 8 মাসের মধ্যে 42,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। এর ফোনের সাথে Pixel 2 XL ফোনে 64GB মডেলে 37,000 টাকা আর 128GB মডেলে 44,000 টাকা বাইক্যাক অফার দিচ্ছে ফ্লিপকার্ট।

 

একই রকম অফার পাওয়া যাচ্ছে Moto X4 ফোনে। এই সেলে মাত্র 6,999  টাকায় এই ফোন কেনা সম্ভব। এই ফোনের দাম 22,999 টাকা। এই ফোনের 199 টাকা দিয়ে ফ্লিপকার্ট বাইব্যাক গ্যারান্টি কিনতে হবে। এর ফলে এক্সচেঞ্জের সময় 16,000 টাকা দিয়ে আপনার ফোন কিনে নেবে ফ্লিপকার্ট। এছাড়াও Moto G6 Play, Moto Z2 Force ও Redmi Note 5 এ বাইব্যাক অফার পাওয়া যাচ্ছে।

Advertisement

 

বাইব্যাক গ্যারান্টির সাথেই কোম্পানি দিচ্ছে নো কস্ট EMI এর সুযোগ। মাসে মাত্র 299 টাকার কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ করে দিয়েছে ফ্লিপকার্ট। এছাড়াও 499, 999 ও 1,999 টাকার কিস্তিতেও স্মার্টফোন কেনা যাবে। HDFC ও Bajaj Finserv গ্রাহকরা এই নো কস্ট EMI ব্যবহার করতে পারবেন।

 

Samsung Galaxy On5, Redmi Note 4, Redmi Note 5, Lenovo K8 Plus, Moto G6 Play, Mi Max 2 সহ একাধিক স্মার্টফোনে ফ্লিপকার্টে নো কস্ট EMI এর সুযোগ পাওয়া যাচ্ছে।  এছাড়াও মাত্র 999 টাকার মাসিক কিস্তিতে নো কস্ট EMI দিয়ে iPhone 6 কেনা যাচ্ছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Google, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  2. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  3. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  4. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  5. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  6. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  7. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  9. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  10. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.