Google Pixel 10 was launched in India at Rs. 79,999
Google Pixel 11 সিরিজের লঞ্চ দেখতে দেখতে এসে গেল। গুগলের নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগস্ট 12 আত্মপ্রকাশ করছে। কোনও লেটেস্ট মডেল বাজারে এলে স্বাভাবিকভাবেই আগের ফোনগুলির চাহিদা কমে যায়। তাই মনে করা হচ্ছে, Pixel 10-এর পুরনো স্টক খালি করতে বড় অঙ্কের ছাড় দিতে শুরু করেছে গুগল। কারণ গত বছর লঞ্চ করা স্ট্যান্ডার্ড Pixel 10 এখন 12,500 টাকার বেশি ছাড়ে অ্যামাজনে বিক্রি করা হচ্ছে। এই দামের মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। ফোনের লঞ্চ প্রাইসের থেকে সরাসরি এতটাই দাম কমে এসেছে।
Google Pixel 10 মডেলের অবসিডিয়ান (ব্ল্যাক) কালার ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে 67,420 টাকায় বিক্রি হচ্ছে। স্মার্টফোনটি গত বছর আগস্টে ভারতের বাজারে লঞ্চের সময় শুরুর দাম ছিল 79,999 টাকা। অর্থাৎ, হ্যান্ডসেটের উপর সরাসরি 12,579 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এতে 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।
এছাড়াও, Prime মেম্বাররা Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে অতিরিক্ত 3,371 টাকা ক্যাশব্যাক পাবেন। এটি অবসিডিয়ান ছাড়াও, ইন্ডিগো (নীল), লেমনগ্রাস, এবং ফ্রস্ট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Google Pixel 10 একটি 6.3 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, এবং 1,080 x 2,400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন আছে। ফোনটি সাতটি মেজর Android OS আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।
গুগল পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত৷ এতে f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 5x অপটিক্যাল জুম সাপোর্টের সঙ্গে 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
সামনের ও পিছনের দুই ক্যামেরাই 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। গুগলের এই ফোন Tensor G5 প্রসেসর (3 ন্যানোমিটার) এবং Titan M2 সিকিউরিটি চিপ পেয়েছে। 4,970mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। যার সঙ্গে 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W পর্যন্ত Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং আছে। ফোনটি 8.6 মিমি পুরু এবং ওজন 204 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.