Google Pixel 10 গত বছর আগস্টে ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 79,999 টাকা ছিল।
Photo Credit: Google
Google Pixel 10 features a 6.3-inch OLED display
Google Pixel 10 বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ। গুগলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ভারতে আসার দশ মাসের মধ্যেই বিপুল সস্তায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি বর্তমানে অ্যামাজনে 15,000 টাকা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে, যার মধ্যে কোনও লুকানো ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। লঞ্চ প্রাইসের থেকে সরাসরি এতটাই দাম কমেছে। বিশ্বজুড়ে মেমরি চিপের সাপ্লাই কমে যাওয়ার কারণে যে ভাবে স্মার্টফোনের দাম প্রত্যেক মাসে বেড়েই চলেছে, সেই পরিস্থিতিতে এমন অফার ক্রেতাদের অক্সিজেন জোগাবে। মসৃণ পারফরম্যান্স, অসাধারণ ক্যামেরা, এবং পিওর Android-এর অভিজ্ঞতা নিতে চাইলে, Pixel 10 দুর্দান্ত অপশন হতে পারে।
Google Pixel 10 গত বছর আগস্টে যখন ভারতে লঞ্চ হয়েছিল, তখন দাম 79,999 টাকা ছিল। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটির অবসিডিয়ান (কালো) ও ইন্ডিগো (নীল) কালার অপশন এখন অ্যামাজনে 64,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ, সরাসরি 15,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 1,949 টাকা ক্যাশব্যাক মিলবে।
প্রতিবেদন লেখার সময় Google Pixel 10-এর ফ্রস্ট ও লেমনগ্রাস কালার ই-কমার্স প্ল্যাটফর্মটিতে যথাক্রমে 65,500 টাকা ও 65,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, গুগলের এই ফোনের সামনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, FHD + রেজোলিউশন (1,080 x 2,4240পিক্সেল), এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন আছে।
পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে৷ এটি f/1.7 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল PDAF, এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচার-যুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ফোনটি Android 23 পর্যন্ত সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে, ফলে চিন্তা ছাড়াই অনেক বছর ব্যবহার করা যাবে। এতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G5 প্রসেসর দেওয়া হয়েছে৷ ফোনে 4,970mAh ব্যাটারি আছে যা 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Infinix GT 50 Pro Key Specifications Confirmed Ahead of October 27 India Launch
Arc Raiders' Frozen Trail Update Boosts Player Count as Embark Studios Begins PvE Beta Test