Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের

Google Pixel 11 সিরিজ লঞ্চ হওয়ার আগে স্ট্যান্ডার্ড Pixel 10 অ্যামাজনে 12,200 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের

Google Pixel 10 is available with a discount of over Rs 12,000

হাইলাইট
  • Google Pixel 10 এখন 12,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে
  • Pixel 10 ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে
  • Google Pixel 11 সিরিজ আগস্ট 12 লঞ্চ হচ্ছে
বিজ্ঞাপন

Google Pixel 11 সিরিজ আগস্ট 12 লঞ্চ হচ্ছে। তার আগে Pixel 10 সিরিজের পুরনো স্টক খালি করতে বাম্পার ডিসকাউন্ট দিতে শুরু করেছে গুগল। গত বছর লঞ্চ করা স্ট্যান্ডার্ড Pixel 10 5G এখন 12,000 টাকার বেশি ছাড়ে অ্যামাজনে বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। লঞ্চ প্রাইসের থেকে সরাসরি এতটাই দাম কমেছে। Google Pixel 10 সাত বছর সিকিরিটি আপডেট এবং সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে। এটি মসৃণ পারফরম্যান্স ও ফ্ল্যাগশিপ ক্যামেরা অফার করে।

Google Pixel 11 লঞ্চের আগে Pixel 10 5G-এর দাম কমল

Google Pixel 10 এখন অ্যামাজনে 67,799 টাকায় সেল হচ্ছে। স্মার্টফোনটি গত বছর আগস্টে যখন ভারতে লঞ্চ হয়েছিল, তখন দাম 79,999 টাকা ছিল। অর্থাৎ, সরাসরি 12,200 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এতে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে।

এছাড়াও, Prime মেম্বারদের জন্য Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে অতিরিক্ত 3,389 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ফোনটির অবসিডিয়ান (কালো), ইন্ডিগো (নীল), লেমনগ্রাস, ও ফ্রস্ট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Google Pixel 10 স্পেসিফিকেশন ও ফিচার্স

স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, Google Pixel 10-এর সামনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, 1,080 x 2,400 পিক্সেল রেজোলিউশন, ও HDR সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রটেকশন আছে। ফোনে Tensor G5 প্রসেসর এবং Titan M2 সিকিউরিটি চিপ রয়েছে।

গুগল পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে৷ ব্যাক প্যানেলে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, ও 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল ডুয়াল PD টেলিফটো ক্যামেরা আছে। সামনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

গুগলের এই ফোনে 4,970mAh ব্যাটারি আছে, যা 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W পর্যন্ত Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং অফার করে। ফোনটি Android 23 পর্যন্ত সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনটি 8.6 মিমি পুরু এবং ওজন 204 গ্রাম। এটি ম্যাজিক কিউ, সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, ও কল অ্যাসিস্টের মতো AI ফিচার্স অফার করে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and premium design
  • Bright display
  • AI smart features on board
  • Decent primary camera
  • Seven years of software support
  • Bad
  • Limited to a single 256GB storage only
  • Tensor G5 is underwhelming
  • Battery life could have been better
  • Not massive upgrades compared to Pixel 9
Display 6.30-inch
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 10.8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4970mAh
OS Android 16
Resolution 1080x242 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »