Google Pixel 10a ভারত লঞ্চের সময় দাম 49,999 টাকা ছিল।
Photo Credit: Google
Google Pixel 10a was launched in India at Rs. 49,999
Google Pixel 10a মডেলের দাম বাড়ল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুগলের সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হয়েছে। AI ডেটা সেন্টারে বিপুল চাহিদার কারণে চলতি বছর থেকেই অগ্নিমূল্য র্যাম ও স্টোরেজ চিপ। পাল্লা দিয়ে ফোন উৎপাদনের খরচ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে লাভের অঙ্ক বজায় রাখতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে নির্মাতারা। এখন Google Pixel 10a কিনতে 6,000 টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। মার্কিন টেক জায়ান্টটি আমেরিকা এবং অন্যান্য দেশেও ফোনের নতুন দাম আপডেট করেছে।
Google Pixel 10a ভারতে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফেব্রুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 49,999 টাকা। এখন এটি কিনতে 55,999 টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই এই দাম গুগল ইন্ডিয়ার স্টোরে আপডেট করা হয়েছে। একলাফে 6,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি।
তবে নির্বাচিত ক্রেডিট কার্ডের ইএমআই অপশনে কিনলে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিভাইসটি অবসিডিয়ান, ল্যাভেন্ডার, বেরি, ও ফগ কালার অপশনে উপলব্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনের 128 জিবি ভার্সনের দাম 499 ডলার (প্রায় 48,100) থেকে বেড়ে 599 ডলার (প্রায় 57,400) হয়েছে। 256 জিবি ভ্যারিয়েন্টের মূল্য এখন 699 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 67,397 টাকার সমান।
গুগল পিক্সেল 10এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.7 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরায় নাইট সাইট, টপ শট, ও অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো ফিচার্স আছে। ফোনে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 রেটিং, সার্কেল টু সার্চ, স্টেরিও স্পিকার, NFC, ও ডুয়াল মাইক্রোফোন উপলব্ধ।
সেলফি এবং ভিডিও কলের জন্য Google Pixel 10a একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও HDR অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Pixel 10a মডেলে Android 23 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে কোম্পানি। ফোনটি Tensor G4 প্রসেসর দ্বারা পরিচালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। এটি 30W ওয়্যার্ড ও 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC