লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 4a’র দাম

জানা গিয়েছে 128GB স্টোরেজে Pixel 4a কিনতে 349 মার্কিন ডলার খরচ হবে। দুটি রঙে এই ফোন বিক্রি করবে Google। যদিও 64GB স্টোরেজে আরও সস্তায় এই ফোন কেনা যাবে।

লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 4a’র দাম

Google Pixel 4a-তে Snapdragon 730 চিপসেট থাকতে পারে

হাইলাইট
  • 349 মার্কিন ডলারে পাওয়া যাবে 128GB স্টোরেজের Google Pixel 4a
  • এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • 3 জুন লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Google Pixel 4a সম্পর্কে প্রায় সব তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি জানা গিয়েছিল 399 মার্কিন ডলার থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। সম্প্রতি একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE (2020)। সম্প্রতি অন্য এক রিপোর্টে জানা গিয়েছে 349 মার্কিন ডলারে পাওয়া যাবে 128GB স্টোরেজের Google Pixel 4a।

জানা গিয়েছে 128GB স্টোরেজে Pixel 4a কিনতে 349 মার্কিন ডলার খরচ হবে। দুটি রঙে এই ফোন বিক্রি করবে Google। যদিও 64GB স্টোরেজে আরও সস্তায় এই ফোন কেনা যাবে।

সম্প্রতি GSMArena ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 64GB স্টোরেজে Pixel 4a'র দাম শুরু হবে 299 মার্কিন ডলার থেকে। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Google।

শীঘ্রই বাজারে আসবে তুলনামূলক কম দামের Pixel 4a। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ জানায়নি Google।

সম্প্রতি 9to5Google ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Google Pixel 4a-তে থাকবে 3,080 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 6GB RAM ও 64GB অথবা 128GB স্টোরেজ। থাকছে 18W ফাস্ট চার্জিং। এই ফোনে 12.2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। Google Pixel 4 ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। 

Google Pixel 4a-র পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Google Pixel 3a। Pixel 4a লঞ্চের দিন ঘোষণা করেনি Google।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Reliable camera performance
  • Lean software with guaranteed updates
  • Stereo speakers
  • Vivid OLED display
  • Light, built well
  • Bad
  • Relatively low battery capacity
  • No ultra-wide camera
Display 5.81-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3140mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  2. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  3. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  4. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  5. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  6. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  7. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  8. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  9. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  10. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »