লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 4a’র দাম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 মে 2020 12:49 IST
হাইলাইট
  • 349 মার্কিন ডলারে পাওয়া যাবে 128GB স্টোরেজের Google Pixel 4a
  • এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • 3 জুন লঞ্চ হতে পারে

Google Pixel 4a-তে Snapdragon 730 চিপসেট থাকতে পারে

Google Pixel 4a সম্পর্কে প্রায় সব তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি জানা গিয়েছিল 399 মার্কিন ডলার থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। সম্প্রতি একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE (2020)। সম্প্রতি অন্য এক রিপোর্টে জানা গিয়েছে 349 মার্কিন ডলারে পাওয়া যাবে 128GB স্টোরেজের Google Pixel 4a।

জানা গিয়েছে 128GB স্টোরেজে Pixel 4a কিনতে 349 মার্কিন ডলার খরচ হবে। দুটি রঙে এই ফোন বিক্রি করবে Google। যদিও 64GB স্টোরেজে আরও সস্তায় এই ফোন কেনা যাবে।

সম্প্রতি GSMArena ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 64GB স্টোরেজে Pixel 4a'র দাম শুরু হবে 299 মার্কিন ডলার থেকে। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Google।

শীঘ্রই বাজারে আসবে তুলনামূলক কম দামের Pixel 4a। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ জানায়নি Google।

সম্প্রতি 9to5Google ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Google Pixel 4a-তে থাকবে 3,080 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 6GB RAM ও 64GB অথবা 128GB স্টোরেজ। থাকছে 18W ফাস্ট চার্জিং। এই ফোনে 12.2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। Google Pixel 4 ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। 

Google Pixel 4a-র পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Google Pixel 3a। Pixel 4a লঞ্চের দিন ঘোষণা করেনি Google।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Reliable camera performance
  • Lean software with guaranteed updates
  • Stereo speakers
  • Vivid OLED display
  • Light, built well
  • Bad
  • Relatively low battery capacity
  • No ultra-wide camera
 
KEY SPECS
Display 5.81-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3140mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Pixel 4a, Google Pixel 4a price
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন
  2. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  3. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  4. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
  5. Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  6. 7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস
  7. Oppo আনতে পারে প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন, পিছনে ফেলবে DSLR-কে
  8. Realme-এর বাজেট ফোন সেল শুরু হল, সস্তায় 7000mAh ব্যাটারি, কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লের মতো ফিচার্স
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  10. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.