Google Pixel 4a-র স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে 5.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে।
Photo Credit: Twitter/ TechDroider
Google Pixel 4a-র রিটেল বাক্স প্রকাশ্যে এসেছে
গত বছর মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে এসেছিল Google Pixel 3a। এবার Google Pixel 4a লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় পারদ চড়তে শুরু করেছে। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও Google Pixel 4a রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই ফোনে থকবে একটি 5.81 ইঞ্চি FHD+ ডিসপ্লে।
সম্প্রতি 9to5Google ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে Google Pixel 4a-র স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে 5.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে। Google Pixel 3a-তে 5.6 ইঞ্চি ডিসপ্লে ছিল। Google Pixel 4a-র ভিতরে থাকবে অক্টা-কোর Snapdragon 730 চিপসেট।
9to5Google ওয়েবসাইট থেকে আরও জানা গিয়েছে Google Pixel 4a-তে থাকবে 3,080 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 6GB RAM ও 64GB অথবা 128GB স্টোরেজ। থাকছে 18W ফাস্ট চার্জিং। এই ফোনে 12.2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। Google Pixel 4 ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
Google Pixel 4a-র পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Google Pixel 3a। Pixel 4a লঞ্চের দিন ঘোষণা করেনি Google।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Narzo 100x 5G Goes on Sale in India for the First Time: Price, Specifications, Sale Offers
Instagram Now Lets Users Swap Music on Published Feed Posts and Carousels