Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 নভেম্বর 2025 22:15 IST
হাইলাইট
  • Google Pixel 9a ভারতে লঞ্চ হওয়ার সময় 49,999 টাকা দাম ছিল
  • স্মার্টফোনটি 10,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে
  • Google Pixel 9a প্রিমিয়াম ক্যামেরার সঙ্গে এসেছে

Google Pixel 9a Available with up to Rs. 10,000 Discount

Photo Credit: Google

Google Pixel 9a স্মার্টফোনে চমৎকার অফারের সন্ধান পাওয়া গেল। গুগলের এই ফোন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে। ফলে যারা Amazon এবং Flipkart-এর ফেস্টিভ সেলে ফোন কিনতে পারেননি, তাদের সামনে দারুণ সুযোগ হাজির হয়েছে। মসৃণ পারফরম্যান্স, স্লিক ডিজাইন, অনবদ্য ক্যামেরা, এবং পিওর Android-এর অভিজ্ঞতা পেতে চাইলে, Google Pixel 9a উইশলিস্টে যোগ করে রাখতে পারেন। এখন Flipkart ফোনটিকে তার লঞ্চ প্রাইসের থেকে 10,000 টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। এই হ্যান্ডসেটে সাত বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাওয়া যাবে, ফলে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।

Google Pixel 9a কিনুন 10,000 টাকা সস্তায়

Google Pixel 9a চলতি বছর মার্চ মাসে 49,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 44,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ ফ্ল্যাট 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে আরও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অর্থাৎ, সমস্ত অফার মিলিয়ে 10,000 টাকা সাশ্রয় করা যাবে।

এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 2,150 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Google Pixel 9 পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 39,850 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন পোর্সেলিন, আইরিস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।

Google Pixel 9a স্পেসিফিকেশন ও ফিচার্স

Pixel 9a ফোনটিতে 6.3 ইঞ্চি P-OLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন ((1,080 x 2,424 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR, ও 2,700 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। হ্যান্ডসেটটি Tensor G4 প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফি জন্য, Pixel 9a ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি (ওয়াইড) ক্যামেরা আছে। মেইন ক্যামেরার সঙ্গে 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। 

হ্যান্ডসেটটির সামনে f/2.2 অ্যাপারচার ও 20 মিমি আল্ট্রাওয়াইড লেন্সযুক্ত একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। গুগলের এই ফোনে IP68 রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 5,100mAh ব্যাটারি পাওয়া যায়। এটি 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 7.5W ওয়্যারলেস চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimal design with IP68 rating
  • Really good cameras
  • Very good battery life
  • Clean UI and seven years of OS updates
  • Good display
  • Doesn’t heat much
  • Bad
  • Thick display bezels with dated glass protection
  • Slow charging
  • 8GB RAM isn’t enough
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 15
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  2. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  3. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  5. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  6. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  7. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  8. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  9. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  10. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.