Google Pixel 9a features a dual rear camera setup, lead by a 48MP primary camera
Photo Credit: Google
Google Pixel 10a ক'দিন আগে ভারতে রিলিজ হয়েছে। ফোনটির আগমনের পরেই গত বছর লঞ্চ করা Pixel 9a অনেকটা সস্তা হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে পূর্বসূরী মডেল 13,500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। Google Pixel 10a আরও বড় ব্যাটারি, হাই ব্রাইটনেস, ফাস্ট ওয়্যারলেস চার্জিং, ও নতুন AI ফিচার্সের সাথে এসেছে। সেই দিক থেকে Pixel 9a আরও কম খরচে গুগলের ফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে। এই স্মার্টফোনে 7 বছর Android আপগ্রেড পাওয়া যাবে। সাথে IP68 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, তিনটি রিয়ার ক্যামেরা, P-OLED ডিসপ্লে আছে।
Google Pixel 9a গত বছর মার্চে ভারতে লঞ্চ হওয়ার সময় 49,999 টাকা দাম ছিল। এতে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে। Amazon এখন ফোনটিকে 38,680 টাকায় বিক্রি করছে। অর্থাৎ ব্র্যান্ডের তরফে সরাসরি 11,319 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে EMI লেনদেনের ক্ষেত্রে 2,250 টাকা ডিসকাউন্ট মিলবে। সমস্ত অফার মিলিয়ে ক্রেতাদের সামনে 13,569 টাকা সাশ্রয়ের সুযোগ।
এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,169 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি এইচডিএফসি (HDFCl ও অ্যাক্সিস (Axis) ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে যথাক্রমে 1,750 টাকা ও 1,000 ডিসকাউন্ট পাওয়া যাবে। অফারটি ফোনের অবসিডিয়ান কালার অপশনে প্রযোজ্য।
স্পেসিফিকেশনের কথা বললে, পিক্সেল 9a মডেলের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, HDR, এবং 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 3 কভার আছে। ফোনে Tensor G4 প্রসেসর ও Titan M2 সিকিউরিটি চিপ রয়েছে। ফোনটি Android 22 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। পিছনের ডুয়াল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.7 অ্যাপারচারের সাথে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। ডিভাইসে 5,100mAh ব্যাটারি রয়েছে। এটি 23W ফাস্ট চার্জিং (ওয়্যার্ড), বাইপাস চার্জিং, ও 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রসঙ্গত, Pixel 10a গত বছরের Pixel 9a-এর মতো ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। এটি 30W ওয়্যার্ড, 10W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে। ব্যাটারি 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে। ডিভাইসটি এমন কিছু AI ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজে দেখা যেত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.