প্রথম ঝলকেই বাজিমাত করল Nokia 9 PureView

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 28 জানুয়ারী 2019 16:55 IST
হাইলাইট
  • 24 ফেব্রুয়ারি বার্সেলোনায় লঞ্চ হবে Nokia 9 PureView
  • এই ফোনে পাঁচটি ক্যামেরা থাকবে
  • অন্য একটি নফোনের ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে সেলফি ক্যামেরা

Nokia ফোন লঞ্চের টিজার

Photo Credit: AndroidPure/ Baidu

24 ফেব্রুয়ারি বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে পরবর্তী Nokia স্মার্টফোন। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্ট এর ফল প্রকাশ করতে শুরু করেছে HMD global। টেক গুরুরা মনে করছেন এই দিনেই লঞ্চ হবে বহু প্রতীক্ষিত Nokia 9 PureView। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনে পাঁচটি ক্যামেরা থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। Nokia 9 PureView ছাড়াও আরও একটি স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত পাওয়া গিয়েছে এই টিজারে। সেই ফোনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নিচে সেলফি ক্যামেরা থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy A8s আর Honor View 20 ফোনে একই ধরনের ডিসপ্লে ডিজাইন দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট

Advertisement

 

এতদিন প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে 5 টি ক্যামেরা।তবে এই টিজারে বাঁদিকের ফোনটিতে চারটি ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। ইতিমধ্যে একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ক্যামেরায় থাকবে Zeiss অপটিকস।

 

আরও পড়ুন: বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন আনছে Nokia

 

ডিসেম্বরে ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।

Advertisement

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

 

একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে 6 ইঞ্চি ডিসপ্লে, 8GB RAM আর 256GB স্টোরেজ।

Advertisement

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Realme C1 ফোনে থাকছে আরও বেশি মেমোরি ও স্টোরেজ

Advertisement

 

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। আগে এই ফোনে Snapdragon 845 চিপসেট থাকার কথা জানা গেলেও এখন মনে হচ্ছে এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহার করবে  HMD Global।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia 9 PureView, Nokia, HMD Global, MWC 2019, MWC
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.