মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Honor 7A আর Honor 7C। Huawei এর বাজেট সেগমেন্ট সাবব্র্যান্ডের নতুন এই ফোনদুটি পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট ও অ্যামাজনে।
মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Honor 7A আর Honor 7C। Huawei এর বাজেট সেগমেন্ট সাবব্র্যান্ডের নতুন এই ফোনদুটি পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট ও অ্যামাজনে। চিনে Honor 7A লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে আর Honor 7C চিনের বাজারে এসেছিল গত মার্চে। দশ হাজারের নীচের এই দুটি ফোনই Redmi Note 5 ও Redmi 5 কে কড়া টক্কড় দেবে বাজারে। Honor 7 সিরিজের দুটি ফোনের স্পেসিফিকেশান প্রায় একই রকম। তফাৎ শুধু স্ক্রিন সাইজ ও প্রসেসারে। যদিও দুটি ফোনের ব্যাবহার করা হয়েছে একই ডুয়াল রিয়ার ক্যামেরা।
Honor 7A আর Honor 7C এর দাম ও লঞ্চ অফার
ভারতে Honor 7A এর দাম 8,999 টাকা। শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে লেটেস্ট এই বাজেট ফোনটি। আগামি 29 মে দুপুর 12টায় এই ফোন বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। অন্যদিকে শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যাবে নতুন Honor 7C। দুটি স্টরেজ ভেরিয়েন্টে বিক্রি হবে এই ফোন। অয়ামাজনে Honor 7C এর 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে এই ফোনে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে অ্যামজনে খরচ করতে হবে 11,999 টাকা। এছাড়াও এই ফোনদুটি পাওয়া যাবে কোম্পানির নিজস্ব HiHonor অনলাইন স্টোরে। কালো নীল ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোনদুটি।
লঞ্চ অফারে এই ফোনদুটি কিনলে রিলায়েন্স জিও আপনাকে দেবে 2,200 টাকা ক্যাশব্যাক। এছাড়াও Honor 7A এর সাথে পাওয়া যাবে অতিরিক্ত 50GB ডাটা। অন্যদিকে Honor 7C কিনলে রিলায়েন্স জিও গ্রাহকরা পাবেন 100GB অতিরিক্ত ডাটা।
Honor 7A স্পেসিফিকেশান
Honor 7A তে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও Honor 7A তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.7 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে Snapdragon 430 প্রসেসার 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Honor 7A স্মার্টফোনটি।
এছাড়াও নতুন এই বাজেট ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সার। আর এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল f/2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে সফট সেলফি লাইট।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও লেটেস্ট ফেস আনলক ফিচার পাওয়া যাবে Honor 7A তে। আর এই ফোনে রয়েছে এই ফোনে রয়েছে টার্বো চার্জড স্পিকার, 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট।
Honor 7C স্পেসিফিকেশান
অন্যদিকে Honor 7C তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে একটু বেশি শক্তিশালী Snapdragon 450 প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।
Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরার সাথেও রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও Honor 7C তে রয়েছে ফেস আনলক ফিচার।
Honor 7C তেও প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999