9 অক্টোবর কুয়ালালামপুরে, 10 অক্টোরব রায়, 11 অক্টোবর চেক প্রজাতন্ত্র ও 24 অক্টোবর থাইল্যান্ডে লঞ্চ হবে Honor 8X। ভারতে উৎসবের মরশুমের ঠিক আগেই 16 অক্টোবর নতুন দিল্লিতে এই ইভেন্টে লঞ্চ হবে এই ফোন।
ভারতে উৎসবের মরশুমের ঠিক আগেই লঞ্চ হবে Honor 8X
আগামী 16 অক্টোবর ভারতে আসছে Honor 8X। সেই দিন নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই ফোন ভারতে লঞ্চ ক্রবে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই দুবাই, আরব আমিরশাহী ও স্পেনে লঞ্চ হয়েছে এই ফোন। এই অক্টোবরে ভারত সহ মালোয়েশিয়া, রাশিয়া, চেক প্রজাতন্ত্র ও থাইল্যান্ডে লঞ্চ হবে Honor 8X। সেপ্টেম্বরের শুরুতেই চিনে লঞ্চ হয়েছিল Honor 8X।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 9 অক্টোবর কুয়ালালামপুরে, 10 অক্টোরব রায়, 11 অক্টোবর চেক প্রজাতন্ত্র ও 24 অক্টোবর থাইল্যান্ডে লঞ্চ হবে Honor 8X। ভারতে উৎসবের মরশুমের ঠিক আগেই 16 অক্টোবর নতুন দিল্লিতে এই ইভেন্টে লঞ্চ হবে এই ফোন।
চিনে 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 8X এর দাম 1,399 ইউয়ান (প্রায় 14,900 টাকা)। 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,599 ইউয়ান (প্রায় 17,100 টাকা)। আর 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,899 ইউয়ান (প্রায় 20,300 টাকা)। যদিও ভারতে Honor 8X এর দাম সম্পর্কে কোন মন্তব্য করেনি Huawei।
Honor 8X এ রয়েছে 6.5 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710F চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 8X এ রয়েছে 20MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে 16MP ক্যামেরা। Honor 8X এর ভিতরে রয়েছে একটি 3750 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale