Honor 9X ফোনের ডিসপ্লের পাশে পাতলা ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
Photo Credit: Twitter/ Evan Blass
Honor 9X ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
23 জুলাই লঞ্চ হবে Honor 9X। ইতিমধ্যেই এই ওনের লঞ্চের দিন ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। এবার Honor 9X লঞ্চের আগে এই ফোনের ডিজাইন সামনে এল। ইন্টারনেটে প্রকাশিত ছবিতে এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর LED ফ্ল্যাশ। Honor 9X এর ভিতরে থাকতে পারে Kirin 810 চিপসেট। Honor 9X এর সাথেই 23 জুলাই ইভেন্টে লঞ্চ হতে পারে Honor 9X Pro।
সম্প্রতি ট্যুইটারে ইভান ব্লাস Honor 9X ফোনের ছবি প্রকাশ করেছেন। ছবিতে Honor 9X ফোনের ডিসপ্লের পাশে পাতলা ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল একই ইভেন্টে লঞ্চ হবে Honor 9X আর Honor 9X Pro। প্রথম ফোনের ভিতরে থাকবে Kirin 810 চিপসেট। 6.5 ইঞ্চি থেকে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে সহ এই স্মার্টফোন লঞ্চ হবে।
Honor 9X Pro ফোনে থাকতে পারে কোম্পানির ফ্ল্যাগশিপ চিপসেট Kitin 980। এই ফোনের ভিতরে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকতে পারে 48 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications