Honor 200 Lite 5G-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হয়েছে Honor 400 Lite

Honor 400 Lite-হ্যান্ডসেটটি 5,230mAh ব্যাটারী দ্বারা চালিত

Honor 200 Lite 5G-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হয়েছে Honor 400 Lite

Photo Credit: Honor

Honor 400 Lite-এ Android 15 অপারেটিং সিস্টেমের সাথে MagicOS 9.0 ব্যবহার করা হয়েছে

হাইলাইট
  • Honor 400 Lite-হ্যান্ডসেটটিতে একটি 6.7-ইঞ্চির full-HD+ (1,080×2,412-পিক
  • এটিতে একটি AI-ক্যামেরা বোতাম আছে
  • হ্যান্ডসেটটি একটি 16-মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আছে
বিজ্ঞাপন

Honor কোম্পানির নতুন হ্যান্ডসেট হিসেবে Honor 400 Lite-ফোনটি বিশ্বের কিছু বাছাই করা বাজারে লঞ্চ হয়েছে। চিনা প্রযুক্তি ব্র্যান্ডের পক্ষ থেকে Honor 300-সিরিজটিতে কোনো Lite সংস্করণ না থাকার কারণে, এই নতুন সিরিজের স্মার্টফোনটি বিগত বছরে উন্মোচিত Honor 200 Lite 5G-এর উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে। হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7025 Ultra SoC-দ্বারা সজ্জিত হয়ে এসেছে। স্মার্টফোনের অন্য একটি মূল বৈশিষ্ট্য হলো, এটিতে 108-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, 5,230mAh-ব্যাটারী এবং IP65-রেটিং যুক্ত করা হয়েছে।Honor 400 Lite-এর দাম:হাঙ্গেরিতে Honor 400 Lite-ফোনটির বেস 8জিবি+256জিবি RAM ও স্টোরেজ বিকল্পের দাম FT 1,09,999 (প্রায় 25,000টাকা)। তবে এখনো পর্যন্ত 12জিবি RAM যুক্ত এই একই স্টোরেজ বিকল্পটির দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নিশ্চিত করা হয়েছে যে এটি, মার্স-গ্রিন, ভেলভেট-ব্ল্যাক এবং ভেলভেট-গ্রে রঙের বিকল্পে বিক্রি হবে।

Honor 400 Lite-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানো-সিম সমৃদ্ধ Honor 400 Lite-ফোনটি প্রথম থেকেই Android 15-ভিত্তিক MagicOS 9.0-দ্বারা চালিত। স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির Full-HD+ (1,080×2,412 পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে যেটির রিফ্রেশ-রেট 120Hz, এবং এটি 3,500নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। বলা হয়েছে যে, ডিসপ্লেটি 3840Hz সর্বোচ্চ-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং প্রদান করতে সক্ষম। এটি অক্টা-কোর MediaTek Dimensity 7025 Ultra চিপসেট দ্বারা চালিত এবং এটি 8জিবি ও 12জিবি RAM-এর সাথে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি f/1.75 অ্যাপারচার সহ একটি 108-মেগাপিক্সেলের সেন্সর এবং অন্যটি 5-মেগাপিক্সেলের সেন্সর। হ্যান্ডসেটটির সামনে f/2.45 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

সংযোগের বিকল্পের ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে 5GNR, WiFi 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 5.3, GPS, A-GPS, GLONASS Beidou, Galileo, OTG এবং USB Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে। সেন্সর বোর্ডের মধ্যে হ্যান্ডসেটটি অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস, গ্র্যাভিটি সেন্সর এবং একটি প্রক্সিমিটি সেন্সর দ্বারা সজ্জিত। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP65 রেটিং এবং ড্রপ সুরক্ষার জন্য একটি SGS ফাইভ-স্টার রেটিং পেয়েছে। ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Honor-ফোনটির সাথে AI-ইরেজার, AI-পেইন্টিং, AI ট্রান্সলেটের মতো আরো অনেক AI-ভিত্তিক ফিচারগুলি থাকছে। এটিতে একটি AI ক্যামেরা বোতাম আছে, যেটি ব্যবহারকারীদের একটি হাতেই ছবি এবং ভিডিও তুলতে সাহায্য করে। হ্যান্ডসেটটি 35W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,230mAh ব্যাটারী দ্বারা চালিত। এটির পরিমাপ 161×74.55×7.29-মিমি এবং ওজন 171-গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »