দুর্দান্ত খবর: Honor ভারতে নতুন ফোন – Honor X60i লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আধুনিক প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন যুক্ত Honor আনতে চলেছে তাদের নতুন ফোন- Honor X60i। সম্প্রতি চীনে এটি উদ্বোধন করা হয়েছে, কিন্ত পরে ভারতে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

দুর্দান্ত খবর: Honor ভারতে নতুন ফোন – Honor X60i লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

Photo Credit: Honor

হাইলাইট
  • Honor X60i-এ একটি 6.7-ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন রয়েছে।
  • হ্যান্ডসেটটি Android 14-ভিত্তিক MagicOS 8.0 দ্বারা চালিত।
  • Honor X60iতে একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা আছে।
বিজ্ঞাপন

খুব শীঘ্র ভারতে আসতে চলেছে Honor কোম্পানীর নতুন স্মার্টফোন Honor X 60i। বর্তমানে চীনে ফোনটিকে উন্মোচন করা হয়েছে। 2023 সালে প্রথম Honor X 50i চীনে লঞ্চ করা হয়। তাই এবার কোম্পানী  এই সিরিজের নতুন আরও একটি ফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি তে Media Tek ডাইমেন্সিটি  6080 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিকে ধুলো এবং স্প্ল্যাশ থেকে প্রতিরোধ করার জন্য IP 64 রেটিং সংযুক্ত করা হয়েছে। ডুয়াল ক্যামেরা দিয়ে সজ্জিত এই ফোনটি বর্তমানে চীনে প্রি অর্ডারের জন্য উপলব্ধ। তবে ভারতে কবে লঞ্চ করা হবে সেই প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি।


Honor X 60i এর দাম এবং উপলব্ধতা:


বর্তমানে চীনে এই ফোনটি দুইরকম বিকল্পের সাথে পাওয়া যাবে যথাক্রমে সেগুলি হলো – 8GB RAM+256GB স্টোরেজ, যার দাম ভারতীয় মূল্য 16,100 টাকা(CNY 1,399), 12GB RAM+ 256GB স্টোরেজ বিকল্পের দাম প্রায় 18,400 টাকা(CNY1,599) এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,700 টাকা( CNY 1,799)। চীনা  ভাষা থেকে অনুবাদ করে যেটুকু জানা যাচ্ছে তাতে হ্যান্ডসেটটি 4 টি রঙের সাথে বাজারে উপলব্ধ আছে - ম্যাজিক নাইট ব্ল্যাক এবং মুন শ্যাডো হোয়াইট হ্যান্ডসেটটি ক্লাউড ব্লু, কোরাল পার্পল। বর্তমানে চীনে এটি প্রী বুক করা যাচ্ছে এবং চীনে আগামী 2 আগস্ট থেকে যে কোনো Honor স্টোর থেকে এটি পাওয়া যাবে।


Honor X 60i ফোনটির ফিচার এবং বৈশিষ্ট্য: 


Honor X 60i ফোনটির মধ্যে নানারকম আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত করা হয়েছে। ফোনটি Android 14-ভিত্তিক MagicOS 8.0-অপারেটিং সিস্টেম দ্বারা যুক্ত। স্মার্টফোনটি একটি 6.7-ইঞ্চি ফুল HD+ AMOLED স্ক্রিন দিয়ে সজ্জিত, এটিতে 1,080 x 2,412 পিক্সেল রেজোলিউশন অবস্থিত এবং এটি 90Hz পর্যন্ত রিফ্রেশ রেট বহন করে। হ্যান্ডসেটটি Media Tek ডাইমেনসিটি 6080 চিপসেট প্রসেসর দ্বারা চালিত এবং Mali-G57 MC2 GPU এর সাথে যুক্ত। Honor X 60i ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত করা হয়েছে।
Honor X60i ফোনটি ডুয়াল ক্যামেরা দিয়ে সজ্জিত। যেটিতে একটি 50-মেগাপিক্সেল প্রধান এবং একটি 2-মেগাপিক্সেল সহ ক্যামেরা রয়েছে। ফোনের সামনের দিকে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে। এছাড়াও এটিতে  LED ফ্ল্যাশ লাইট যুক্ত করা হয়েছে।
এই অ্যান্ড্রয়েড ফোনটি বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য ইন-ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা সমৃদ্ধ। এই স্মার্টফোনটি 35W এর চার্জিং সহ 5000 mAh এর একটি ব্যাটারী দ্বারা চালিত। Honor X60i স্মার্টফোনটিতে 5G এবং 4G উভয় সিমই  সাপোর্ট করে। এছাড়াও স্মার্টফোনটি এই নিম্নলিখিত কানেকশান গুলিকে সমর্থন করে- Wi-Fi, OTG, GPS, A-GPS, Galileo, Bluetooth 5.1 এবং USB Type-C চার্জিং সিস্টেম। অন্যদিকে ফোনটিকে ধুলো এবং জল থেকে রক্ষার জন্য এটিতে IP64 রেটিং যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির পরিমাপ 161.05 x 74.55 x 7.18 মিমি এবং ওজন 172 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »