Honor Win Turbo মডেলে IP66 + IP68 + IP69 + IP69K ওয়াটারপ্রুফ রেটিং আছে।
Photo Credit: Honor
Honor Win Turbo packs a 10,000mAh battery
Honor Win Turbo শুক্রবার লঞ্চ হল। অনারের এই নতুন ফোনে শক্তিশালী 10,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, Dimensity 8500 Racing Edition প্রসেসর, 8,000 নিট HDR পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে, এবং 16 জিবি পর্যন্ত র্যাম কনফিগারেশন আছে। Honor Win Turbo মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে মিলবে IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, আলাদা নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইনফ্রারেড সেন্সর, রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট, এবং সিমেট্রিকাল ডুয়াল স্পিকার। ফোনটি SGS গোল্ড স্ট্যান্ডার্ড ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, শক রেজিস্টান্স, ও ক্র্যাশ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে এসেছে।
অনার উইন টার্বো মডেলের সামনে একটি 6.83 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,200 x 2,640 পিক্সেল), 1,800 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, HDR10+, ও হাই-ফ্রিকোয়েন্সি 3840 হার্টজ PWM ডিমিং অফার করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকছে।
Honor Win Turbo-এর পিছনে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য অনারের নতুন স্মার্টফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল (f/2.45) ক্যামেরা দেওয়া হয়েছে।
নতুন স্মার্টফোনের ডাইমেনসিটি 8500 রেসিং এডিশন প্রসেসর Mali-G720 MC8 GPU, 16 জিবি LPDDR5x Ultra র্যাম, ও 512 জিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসের 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 80 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং অফার করে। এতে C1 + RF চিপ ব্যবহার হয়েছে, যা লিফট, ভুগর্ভস্থ পার্কিং এলাকা, ও মেট্রো স্টেশনের মতো জায়গায় দুর্বল নেটওয়ার্ক পরিবেশেও স্থিতিশীল কানেক্টিভিটি বজায় রাখতে সাহায্য করবে।
Honor Win Turbo চীনে লঞ্চ হয়েছে। সেখানে ফোনের দাম 3,299 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 46,000 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে৷ অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3,599 ইউয়ান (প্রায় 50,000 টাকা) ও 4,199 ইউয়ান (প্রায় 60,000 টাকা)। হ্যান্ডসেটটি ব্ল্যাক, ব্লু, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale