HTC Desire 12s ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Desire 12s এ থাকবে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকবে Snapdragon 435 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
তাইওয়ানে লঞ্চ হয়েছে HTC Desire 12s
কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল HTC Desire 12। এবার লঞ্চ হল HTC Desire 12s। ডিজাইন ও স্পেসিফিকেশানে সামান্য পরিবর্তন করে এই স্মার্টফোনট লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি। এই ফোনে থাকছে 18:9 অ্যাসপেন্ট রেশিওর ডিসপ্লে আর Snapdragon 435 চিপসেট।
তাইওয়ানে লঞ্চ হয়েছে HTC Desire 12s। 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টে HTC Desire 12s এর দাম 5,990 তাইওয়ান ডলার (প্রায় 13,900 টাকা)। তবে 4GB RAM + 64GB স্টোরেজে HTC Desire 12s কিনতে 6,990 তাইওয়ান ডলার (প্রায় 16,200 টাকা) খরচ করতে হবে।
HTC Desire 12s ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Desire 12s এ থাকবে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকবে Snapdragon 435 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। তবে microSD কার্ড ব্যবহার করে Desire 12s এর মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য HTC Desire 12s এর পিছনে থাকছে একটি 13MP ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে PDAF অটো ফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকছে একটি 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য HTC Desire 12s তে থাকছে 4G VoLTE, GPS, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 b/g/n, 3.5 মিমি অডিও জ্যাক আর Micro-USB পোর্ট। Desire 12s এর ভিতরে থাকছে একটি 3,075 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications