ফাস্ট প্রসেসার, দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Nova Lite 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 ফেব্রুয়ারি 2019 10:11 IST
হাইলাইট
  • জাপানে লঞ্চ হয়েছে Huawei Nova Lite 3
  • দাম 26,880 জাপানি ইয়েন ( প্রায় 17,500 টাকা)
  • ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট

Huawei Nova Lite 3 ফোনের ক্যামেরায় থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট

সম্প্রতি লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)। এই ফোনের নাম বদলে  জাপানে এল Huawei Nova Lite 3। শুক্রবার থেকে সূর্যোদয়ের দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন। Huawei Nova Lite 3 এর দাম 26,880 জাপানি ইয়েন ( প্রায় 17,500 টাকা)। জাপানের অফিসিয়াল Huawei সাইট থেকে এই তথ্য জানা গিয়েছে। স্টোরেজ ছাড়া Huawei Nova Lite 3 আর Huawei P Smart (2019) তে কোন পার্থক্য নেই।

 

আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক

Advertisement

 

Huawei Nova Lite 3 এর দাম

Huawei Nova Lite 3 এর দাম 26,880 জাপানি ইয়েন ( প্রায় 17,500 টাকা)।  সম্প্রতি ইউরোপে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)।

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Nokia 8.1 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ

 

Huawei Nova Lite 3 স্পেসিফিকেশান

Huawei Nova Lite 3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে Huawei Nova Lite 3।

Advertisement

ছবি তোলার জন্য Huawei Nova Lite 3 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8MP ক্যামেরা।

 

আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

Advertisement

 

Nova Lite 3 ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক চার্জে 4G নেটওয়ার্কে 10 ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

 

Advertisement
 
KEY SPECS
Display 6.21-inch
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.