ছবি তোলার জন্য Huawei Nova Lite 3 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8MP ক্যামেরা।
Huawei Nova Lite 3 ফোনের ক্যামেরায় থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট
সম্প্রতি লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)। এই ফোনের নাম বদলে জাপানে এল Huawei Nova Lite 3। শুক্রবার থেকে সূর্যোদয়ের দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন। Huawei Nova Lite 3 এর দাম 26,880 জাপানি ইয়েন ( প্রায় 17,500 টাকা)। জাপানের অফিসিয়াল Huawei সাইট থেকে এই তথ্য জানা গিয়েছে। স্টোরেজ ছাড়া Huawei Nova Lite 3 আর Huawei P Smart (2019) তে কোন পার্থক্য নেই।
আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক
Huawei Nova Lite 3 এর দাম 26,880 জাপানি ইয়েন ( প্রায় 17,500 টাকা)। সম্প্রতি ইউরোপে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Nokia 8.1 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ
Huawei Nova Lite 3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে Huawei Nova Lite 3।
ছবি তোলার জন্য Huawei Nova Lite 3 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8MP ক্যামেরা।
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
Nova Lite 3 ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক চার্জে 4G নেটওয়ার্কে 10 ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile