3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 এপ্রিল 2026 13:08 IST
হাইলাইট
  • Infinix Note 60 Pro-এর অন্যতম বিশেষত্ব হল অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে
  • ফোনটি 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • এতে পালস ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের সেন্সর আছে

Infinix Note 60 Pro is equipped with an Active Matrix Display on the rear panel

Photo Credit: Infinix

Infinix Note 60 Pro গত সোমবার ভারতে এসেছিল। এক সপ্তাহ পর আজ ফোনটির সেল শুরু হয়েছে। ফার্স্ট সেলে 3,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে ইনফিনিক্স। স্মার্টফোনটি এমন সমস্ত ফিচার্স অফার করছে, যা এই বাজেটে বেশি দেখা যায় না। ফোনের পিছনে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। Infinix Note 60 Pro-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, X-Axis লিনিয়ার মোটর, ইনফ্রারেড সেন্সর, ভ্যাপার চেম্বার (ভিসি) কুলিং সিস্টেম, এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, JBL সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি। এই স্মার্টফোনে 120 FPS-এ গেম খেলা যাবে।

Infinix Note 60 Pro দাম ও সেল অফার

Infinix Note 60 Pro-এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ কিনতে 34,999 টাকা খরচ হবে৷ তবে লঞ্চ অফারে Axis, ICICI, এবং SBI ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে কোম্পানি। অর্থাৎ বেস মডেলের দাম 28,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,448 টাকা ক্যাশব্যাক পাবে। এটি ডিপ ওশান ব্লু, ব্রাউন, এবং সোলার অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্সের অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।

Infinix Note 60 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্স নোট 60 প্রো Corning Gorilla Glass 7i প্রোটেকশন সহ 6.78 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 90W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে।

ফোনের পিছনের অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু করলে জ্বলে উঠবে। এতে কল, মেসেজ, চার্জিং স্ট্যাটাস, সময়, ব্যাটারির পার্সেন্টেজ, আবহাওয়ার আপডেট, ও নোটিফিকেশন এলার্ট দেখা যাবে। আবার ফোনের ডানদিকে একটি স্পেশাল বাটন আছে, যার উপর আঙুল রেখে হার্ট রেট (পালস) ও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পরিমাপ করা যাবে।

ইনফিনিক্সের নতুন ফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং Android 16 ভিত্তিক XOS 16 আছে। ডিভাইসের সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.59 অ্যাপারচার) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1,208x2,644 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
  2. OnePlus Nord CE6 সিরিজের দুই নতুন ফোন 7 মে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  3. 3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
  4. Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন
  5. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  6. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  7. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
  8. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  9. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  10. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.