3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
Infinix Note 60 Pro-এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ কিনতে 34,999 টাকা খরচ হবে৷ তবে লঞ্চ অফারে Axis, ICICI, এবং SBI ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে কোম্পানি। অর্থাৎ বেস মডেলের দাম 28,999 টাকায় নেমে আসবে।এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,448 টাকা ক্যাশব্যাক পাবে।