Apple Special Event: অতীতের উন্মাদনা থাকবে না, iPhone 11 লঞ্চ প্রসঙ্গে বলছেন বিশেষজ্ঞরা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 সেপ্টেম্বর 2019 19:34 IST
হাইলাইট
  • আজ নতুন iPhone লঞ্চ করবে Apple
  • তবে উন্মাদনা আগের থেকে অনেকটা কম থাকবে
  • জানিয়েছেন বিশেষজ্ঞরা

আজ iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple

মঙ্গলবার নতুন iPhone লঞ্চ করতে চলেছে Apple। আজ রাতের Apple Event এ iPhone 11 সিরিজে মঙ্গলবার তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে পারে। প্রত্যেক বছর এই লঞ্চ ইভেন্টে গোটা সিলিকন ভ্যালির নজর থাকে।  বিশ্বের তাবড় টেক প্রেমীরা আজ Apple Special Event এ নজর রাখবেন। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নতুন iPhone কে কিনবেন?

এখন আর নতুন iPhone বিক্রি শুরুর দিন গ্রাহকদের মধ্যে আর তেমন উন্মাদনা দেখা যায় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন 2019 সালের iPhone লঞ্চের পর উন্মাদনার ঘাটতি পরবে।

Advertisement

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর দাম

গত কয়েক বছর নতুন iPhone কেনার অভ্যাস বন্ধ করেছেন অনেকেই। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে গত বছর লঞ্চ হওয়া iPhone XS এর থেকে বেশি বিক্রি হয়েছে দুই বছর আগে লঞ্চ হওয়া iPhone 8। এক সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে এই মুহুর্তে বিশ্বের সব iPhone এর 75  শতাংশ অন্তত দুই বছর আগে লঞ্চ হয়েছিল। সেই বছর হোমে বাটন বাদ দিনে iPhone X ফোনে ফেস আইডি প্রযুক্তি নিয়ে এসেছিল Apple।

Advertisement

iPhone 11 সিরিজেও থাকছে না জনপ্রিয় এই ফিচার

তবে শুধু বিক্রিতেই নয়। সাম্প্রতিক অতীতে নতুন iPhone লঞ্চের সময় Google সার্চ রেজাল্ট থেকে পড়তি জনপ্রিয়তা প্রমান মিলেছে। 2012 ও 2014 সালে লঞ্চ হয়েছিল iPhone 4 আর iPhone 6। গত বছর iPhone XS XS Max  ar XR লঞ্চের থেকে চার গুন বেশি Google সার্চ হয়েছিল আগের দুই লঞ্চ ইভেন্ট।

Advertisement

সান ফ্রান্সিস্কোর এক স্টার্ট আপ এর প্রতিষ্ঠাতা 40 বছরের মাইক বসটক জানিয়েছেন, আগে প্রথম দিন নতুন iPhone বিক্রি সময় লাইনে দাঁড়িয়ে ফোন কিনতেন। সান ফ্রান্সিস্কোর Apple স্টোরের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। “এখন আর সেই উত্তেজনা অনুভব করি না” জানিয়েছেন তিনি।

আজ iPhone 11 লঞ্চ করবে Apple, সরাসরি দেখুন এখানে

Advertisement

তবে শুধুমাত্র Apple নয়, গোটা বিশ্বের স্মার্টফোন বাজার নিম্নমুখী। বেশিরভার গ্রাহক এখন নতুন স্মার্টফোন কিনলে অন্তত তিন থেকে চার বছর সেই ফোন ব্যবহারের চেষ্টা করেন। এছাড়াও স্মার্টফোন দুনিয়ায় গত কয়েক বছরে বড় কোন আবিষ্কার হয়নি। ফলে বেশিরভাগ গ্রাহক নতুন ফোন কেনার ইচ্ছা দেখাচ্ছেন না।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple Event 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  2. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  3. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  4. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  5. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  6. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  7. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  8. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  9. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  10. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.