Croma-এর 'Everthing Apple' সেলে iPhone 15 মাত্র 38,691 টাকায় কেনার সুযোগ।
iPhone 15 was launched in India at Rs. 79,900
iPhone 15 মাত্র 37,000 নিচে কেনার সুযোগ চলে এল। Croma তাদের 'Everthing Apple' ক্যাম্পেনের থার্ড ফেজে একাধিক Apple প্রোডাক্টে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। নতুন সেলের অধীনে iPhone, iPad, MacBook, এবং AirPods-এর দাম সরাসরি কমেছে৷ এছাড়াও, ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, ও বান্ডেল অ্যাক্সেসরির সুবিধা দেওয়া হচ্ছে। এই অফার মে 29 থেকে জুন 14 পর্যন্ত ক্রোমার অনলাইন ও অফলাইন চ্যানেলে উপলব্ধ থাকবে। সেলের সবচেয়ে আকর্ষণীয় ডিল নিঃসন্দেহে iPhone 15 মডেলের বেস 128 জিবি স্টোরেজ ভার্সন। এটি লঞ্চ প্রাইসের চেয়ে প্রায় 43,000 টাকা সস্তার সুবর্ণ সুযোগ।
মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ক্রোমা সেলে আইফোন 15 মডেলের সঙ্গে এক্সচেঞ্জ বোনাস, ডিসকাউন্ট কুপন, এবং Tata Neu-লিঙ্কড বেনিফিট থাকছে। সমস্ত অফার মিলিয়ে ফোনটির দাম 36,891 টাকায় নেমে আসবে। তবে এর চূড়ান্ত মূল্য এক্সচেঞ্জ ডিভাইস, প্রযোজ্য অফার, এবং অন্যান্য শর্তের উপর নির্ভর করবে। উল্লেখ্য, এটি 2023 সালের সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল।
iPhone 15 কিনলে গ্রাহকরা একটি সারপ্রাইজ গিফট পাবেন। ক্রোমা স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে একটি অরিজিনাল Apple চার্জিং অ্যাডাপ্টার দেবে, যার বাজারমূল্য প্রায় 2,190 টাকা। বান্ডেল চার্জার অফার শুধুমাত্র ক্যাম্পেন চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য Croma স্টোরে উপলব্ধ থাকবে।
ক্রোমা তাদের এভরিথিং অ্যাপল সেলে iPhone 16 ও iPhone 17-এর উপরেও বাম্পার ছাড় দিচ্ছে। বিভিন্ন ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বেনিফিট মিলিয়ে iPhone 16 (128 জিবি স্টোরেজ) মডেলের কার্যকর মূল্য 40,041 টাকায় নেমে আসতে পারে। অন্য দিকে, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ভ্যালু, ও অন্যান্য ডিল অর্ন্তভুক্ত করে iPhone 17 (256 জিবি) পাওয়া যেতে পারে 44,768 টাকার প্রারম্ভিক মূল্যে।
MacBook ও iPad-এর উপরেও বিশেষ অফার পাওয়া যাচ্ছে। ক্রোমার দাবি, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য MacBook Air M5 (13 ইঞ্চি)-এর কার্যকর মূল্য 73,540 টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই দামে এক্সচেঞ্জ অফার এবং Tata Neu কয়েন সংক্রান্ত অফার যোগ করা আছে। অফার চলাকালীন iPad-এর সঙ্গে Cytron Pencil ও Hyphen Cover-এর মতো অ্যাক্সেসরি বিনামূল্যে দেওয়া হবে।
উল্লেখ্য, iPhone 15 একটি 6.1 ইঞ্চির সুপার রেটিনা OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 2000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10 সাপোর্ট করে। ডিভাইসের পিছনে সেন্সর শিফ্ট OIS ও ডুয়াল পিক্সেল PDAF-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এতে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale