37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 মে 2026 14:57 IST
হাইলাইট
  • Croma Appe সেলে iPhone 15 মাত্র 37,000 নিচে কেনার সুযোগ
  • iPhone 15-এর সঙ্গে বিনামূল্যে অরিজিনাল Apple চার্জার মিলবে
  • iPhone 16 ও iPhone 17-এর উপরেও বাম্পার ছাড় আছে

iPhone 15 was launched in India at Rs. 79,900

iPhone 15 মাত্র 37,000 নিচে কেনার সুযোগ চলে এল। Croma তাদের 'Everthing Apple' ক্যাম্পেনের থার্ড ফেজে একাধিক Apple প্রোডাক্টে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। নতুন সেলের অধীনে iPhone, iPad, MacBook, এবং AirPods-এর দাম সরাসরি কমেছে৷ এছাড়াও, ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, ও বান্ডেল অ্যাক্সেসরির সুবিধা দেওয়া হচ্ছে। এই অফার মে 29 থেকে জুন 14 পর্যন্ত ক্রোমার অনলাইন ও অফলাইন চ্যানেলে উপলব্ধ থাকবে। সেলের সবচেয়ে আকর্ষণীয় ডিল নিঃসন্দেহে iPhone 15 মডেলের বেস 128 জিবি স্টোরেজ ভার্সন। এটি লঞ্চ প্রাইসের চেয়ে প্রায় 43,000 টাকা সস্তার সুবর্ণ সুযোগ।

iPhone 15 Croma অফার

মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ক্রোমা সেলে আইফোন 15 মডেলের সঙ্গে এক্সচেঞ্জ বোনাস, ডিসকাউন্ট কুপন, এবং Tata Neu-লিঙ্কড বেনিফিট থাকছে। সমস্ত অফার মিলিয়ে ফোনটির দাম 36,891 টাকায় নেমে আসবে। তবে এর চূড়ান্ত মূল্য এক্সচেঞ্জ ডিভাইস, প্রযোজ্য অফার, এবং অন্যান্য শর্তের উপর নির্ভর করবে। উল্লেখ্য, এটি 2023 সালের সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল।

iPhone 15 কিনলে গ্রাহকরা একটি সারপ্রাইজ গিফট পাবেন। ক্রোমা স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে একটি অরিজিনাল Apple চার্জিং অ্যাডাপ্টার দেবে, যার বাজারমূল্য প্রায় 2,190 টাকা। বান্ডেল চার্জার অফার শুধুমাত্র ক্যাম্পেন চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য Croma স্টোরে উপলব্ধ থাকবে।

ক্রোমা তাদের এভরিথিং অ্যাপল সেলে iPhone 16 ও iPhone 17-এর উপরেও বাম্পার ছাড় দিচ্ছে। বিভিন্ন ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বেনিফিট মিলিয়ে iPhone 16 (128 জিবি স্টোরেজ) মডেলের কার্যকর মূল্য 40,041 টাকায় নেমে আসতে পারে। অন্য দিকে, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ভ্যালু, ও অন্যান্য ডিল অর্ন্তভুক্ত করে iPhone 17 (256 জিবি) পাওয়া যেতে পারে 44,768 টাকার প্রারম্ভিক মূল্যে।

MacBook ও iPad-এর উপরেও বিশেষ অফার পাওয়া যাচ্ছে। ক্রোমার দাবি, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য MacBook Air M5 (13 ইঞ্চি)-এর কার্যকর মূল্য 73,540 টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই দামে এক্সচেঞ্জ অফার এবং Tata Neu কয়েন সংক্রান্ত অফার যোগ করা আছে। অফার চলাকালীন iPad-এর সঙ্গে Cytron Pencil ও Hyphen Cover-এর মতো অ্যাক্সেসরি বিনামূল্যে দেওয়া হবে।

উল্লেখ্য, iPhone 15 একটি 6.1 ইঞ্চির সুপার রেটিনা OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 2000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10 সাপোর্ট করে। ডিভাইসের পিছনে সেন্সর শিফ্ট OIS ও ডুয়াল পিক্সেল PDAF-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এতে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Big upgrades over the 14
  • Excellent ergonomics, build quality
  • Very good all-round performance
  • Apple ecosystem benefits
  • Bad
  • Relatively slow charging
  • Expensive
  • Still a 60Hz display
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A16 Bionic
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB, 256GB, 512GB
OS iOS 17
Resolution 1179x2556 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Transformative and brighter ProMotion display
  • Powerful performance
  • Meaningful camera upgrades
  • More value-for-money
  • Great battery life
  • Bad
  • iOS 26 has glitches
  • Ineffective anti-reflective coating
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Apple A19
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB
OS iOS 26
Resolution 1206x2622 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  2. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  3. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  4. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  6. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  8. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  9. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  10. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.