iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 জানুয়ারী 2026 13:07 IST
হাইলাইট
  • iPhone 15 ভারী ডিসকাউন্টে কেনার সুবর্ণ সুযোগ
  • ফোনের দাম সরাসরি 7,000 টাকা কমছে
  • সমস্ত অফার মিলিয়ে 14,500 টাকা সস্তায় কেনা যেতে পারে

iPhone 15 is available with a huge discount

iPhone কেনার শখ নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। প্রায় সবার লক্ষ্য, নিজেকে Apple-এর প্রিমিয়াম ইকোসিস্টেমের সঙ্গে জোড়া। আর আপনিও যদি নতুন আইফোন নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে সঠিক সময়ের অপেক্ষা করছেন, তাহলে সুখবর রয়েছে। এই মুহূর্তে iPhone 15 ভারী ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। স্মার্টফোনটি অনলাইন সেলে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। কোম্পানি সরাসরি 12 শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাচ্ছে। চলুন iPhone 15 মডেলের অফার এবং ডিল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

iPhone 15 পাওয়া যাচ্ছে 14,500 টাকা ডিসকাউন্টে

iPhone 15 ভারতে 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। Vijay Sales ফোনটির 128 জিবি স্টোরেজ ভার্সন তাদের ওয়েবসাইটে 52,990 টাকায় বিক্রি করছে। যেখানে অন্য সময় সাধারণত এই ফোনের লিস্টিং প্রাইস 59,990 টাকা থাকে। এর অর্থ হল, ডিভাইসটি 7,000 টাকার বিশাল ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ। তবে এখানেই শেষ নয়৷ পাশাপাশি আরও কিছু অফার আছে।

Vijay Sales ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। American Express ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI বা মাসিক কিস্তির বিকল্পে কিনলে সর্বাধিক 7,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে iPhone 16 মডেলের দাম 45,400 টাকায় নেমে আসবে। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে হ্যান্ডসেটের উপর মোট ছাড়ের অঙ্ক 14,500 টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

এছাড়াও, অন্য ব্যাঙ্কের কার্ডেও অফার আছে। যেমন, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড EMI-তে 5 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নো-কস্ট EMI অপশনে কিনলে 2,000 টাকা তাৎক্ষণিক ছাড় পাবে।

iPhone 15 স্পেসিফিকেশন

আইফোন 15 মডেলের সামনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে আছে, যা 1,179 x 2,556 পিক্সেল রেজোলিউশন, 2000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হেক্সা-কোর Apple A17 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি IP68 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতার সাথে এসেছে। ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে।

iPhone 15 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে সেন্সর শিফ্ট OIS এবং ডুয়াল পিক্সেল PDAF সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। ডিভাইসে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Big upgrades over the 14
  • Excellent ergonomics, build quality
  • Very good all-round performance
  • Apple ecosystem benefits
  • Bad
  • Relatively slow charging
  • Expensive
  • Still a 60Hz display
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A16 Bionic
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB, 256GB, 512GB
OS iOS 17
Resolution 1179x2556 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.