17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়

iPhone 16 গত বছর সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম ছিল।

17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়

Photo Credit: Apple

iPhone 16 Available with up to Rs 17,000 Discount

হাইলাইট
  • iPhone 16 ভারতে লঞ্চ হয়েছিল 79,900 টাকা দামে
  • স্মার্টফোনটি প্রায় 17,000 টাকা ছাড়ে কেনা যাচ্ছে
  • ক্রেডিট কার্ডে সরাসরি পেমেন্টে আরও প্রায় 5,500 টাকা ডিসকাউন্ট
বিজ্ঞাপন

Apple iPhone 16 কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য ভাল খবর রয়েছে। আইফোনের এই মডেলটি 2024 সালের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। প্রিমিয়াম স্মার্টফোনটির দাম এর মধ্যেই প্রায় 17,000 টাকা কমেছে। ফলে যারা ফেস্টিভ সেলে ফোন কিনতে পারেননি, তাদের সামনে সুবর্ণ সুযোগ। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে প্রায় 5,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এক বছর পুরনো হলেও iPhone 16 এখনও সমান জনপ্রিয় বলা চলে। এতে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, IP68-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, অ্যালুমিনিয়াম ফ্রেমের মতো ফিচার আছে।

iPhone 16 কিনুন 17,000 টাকা সস্তায়

iPhone 16 গত বছর সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 128 জিবি অনবোর্ড স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম ছিল। ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 62,990 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ, প্রায়  ফ্ল্যাট 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 5,520 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সমস্ত অফার মিলিয়ে প্রায় 22,500 টাকা সাশ্রয়ের সুযোগ।

আবার Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। 12 মাসের প্ল্যান নিলে 5,242 টাকা মাসিক কিস্তি দিতে হবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে EMI স্কিমে কিনলে 1,500 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। 24 মাসের প্ল্যানে নিলে মাসে মাসে 2,992 টাকা খরচ হবে। হ্যান্ডসেটটি ব্ল্যাক, পিঙ্ক, টিল, হোয়াইট, এবং আল্ট্রামেরিন কালার অপশনে উপলব্ধ।

iPhone 15 স্পেসিফিকেশন ও ফিচার্স

আইফোনের এই মডেলে 6.1 ইঞ্চি ওলেড ডিসপ্লে আছে যা 1,179 x 2,556 পিক্সেল রেজোলিউশন, 2,000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে সিরামিক শিল্ড গ্লাস কভার আছে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হেক্সা-কোর A18 প্রসেসর দ্বারা চালিত। এটি iOS 18-এর সঙ্গে এসেছিল, তবে এখন iOS 26.1 ভার্সনে আপডেট করা গেছে। ফোনটিতে 3,561mAh ব্যাটারি আছে যা 30 মিনিটে অর্ধেক চার্জ হয়ে যায় এবং 25W ওয়্যারলেস (ম্যাগসেফ) চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফি জন্য, আইফোন 16 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.6 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি (ওয়াইড) ক্যামেরা আছে। সঙ্গে 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনটির সামনে f/1.9 অ্যাপারচার ও 23 মিমি ওয়াইড লেন্সযুক্ত একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »