iPhone 16 Pro Max বর্তমানে ফ্লিপকার্টে 10,000 টাকা ডিসকাউন্টে পাওয়া হচ্ছে।
Photo Credit: Apple
iPhone 16 Pro Max is discounted for a limited time
বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ার গতি থামার লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। র্যাম, মেমরি চিপ, ও মোবাইল ফোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে প্রতি মাসেই মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছে স্মার্টফোন। এই পরিস্থিতিতে আইফোনের দাম বাড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। তাই আপনি যদি সাশ্রয়ী মূল্যে iPhone 16 Pro Max কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাই শেষ সুযোগ। কারণ ফ্লিপকার্টে আইফোনের ফ্ল্যাগশিপ মডেলে 10,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু সরাসরি ডিসকাউন্ট নয়, ব্যাঙ্ক এবং কার্ড অফারের মাধ্যমে ফোনটি আরও কম দামে কেনা সম্ভব হবে।
iPhone 16 Pro Max বর্তমানে 1,34,900 টাকায় ফ্লিপকার্টে লিস্টেড আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 1,44,900 টাকা, যা 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 4,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার মিলিয়ে 14,000 টাকা সাশ্রয়ের সুযোগ।
এছাড়াও, আপনি যদি পুরনো স্মার্টফোন আপগ্রেড করতে চান, তাহলে ফ্লিপকার্টের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা নিতে পারেন। পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ 55,750 টাকা দাম পাওয়া যেতে পারে।
আইফোন 16 প্রো ম্যাক্স 6.9 ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 2,000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে সিরামিক শিল্ড গ্লাস কভার আছে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত হেক্সা-কোর A18 Pro প্রসেসর দ্বারা চালিত। ফোনটি iOS 18 সফটওয়্যারের সঙ্গে এসেছিল, যা iOS 26.6 ভার্সনে আপডেট করা গিয়েছে। ফোনের ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।
ফটোগ্রাফি জন্য, আইফোনের এই মডেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.8 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ফোনের সামনে f/1.9 অ্যাপারচারযুক্ত একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale