দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুলাই 2026 12:02 IST
হাইলাইট
  • বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে
  • iPhone 16 Pro Max সীমিত সময়ের জন্য ছাড়ে পাওয়া যাচ্ছে
  • iPhone 16 Pro Max প্রিমিয়াম ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্স অফার করে

iPhone 16 Pro Max is discounted for a limited time

Photo Credit: Apple

বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ার গতি থামার লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। র‌্যাম, মেমরি চিপ, ও মোবাইল ফোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে প্রতি মাসেই মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছে স্মার্টফোন। এই পরিস্থিতিতে আইফোনের দাম বাড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। তাই আপনি যদি সাশ্রয়ী মূল্যে iPhone 16 Pro Max কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাই শেষ সুযোগ। কারণ ফ্লিপকার্টে আইফোনের ফ্ল্যাগশিপ মডেলে 10,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু সরাসরি ডিসকাউন্ট নয়, ব্যাঙ্ক এবং কার্ড অফারের মাধ্যমে ফোনটি আরও কম দামে কেনা সম্ভব হবে।

Apple iPhone 16 Pro Max ডিসকাউন্ট অফার

iPhone 16 Pro Max বর্তমানে 1,34,900 টাকায় ফ্লিপকার্টে লিস্টেড আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 1,44,900 টাকা, যা 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 4,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার মিলিয়ে 14,000 টাকা সাশ্রয়ের সুযোগ।

এছাড়াও, আপনি যদি পুরনো স্মার্টফোন আপগ্রেড করতে চান, তাহলে ফ্লিপকার্টের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা নিতে পারেন। পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ 55,750 টাকা দাম পাওয়া যেতে পারে।

iPhone 16 Pro Max স্পেসিফিকেশন ও ফিচার্স

আইফোন 16 প্রো ম্যাক্স 6.9 ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 2,000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে সিরামিক শিল্ড গ্লাস কভার আছে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত হেক্সা-কোর A18 Pro প্রসেসর দ্বারা চালিত। ফোনটি iOS 18 সফটওয়্যারের সঙ্গে এসেছিল, যা iOS 26.6 ভার্সনে আপডেট করা গিয়েছে। ফোনের ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

ফটোগ্রাফি জন্য, আইফোনের এই মডেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.8 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ফোনের সামনে f/1.9 অ্যাপারচারযুক্ত একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Massive screen size
  • Brilliant display
  • Performance beast
  • Camera Control is a boon
  • Fantastic battery life
  • Bad
  • Big phone for one-hand use
  • Expensive
  • No Apple Intelligence at launch
  • Slow-wired charging support
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Apple A18 Pro
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB, 1TB
OS iOS 18
Resolution 1320x2868 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  2. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  3. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  4. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  5. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  6. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  7. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  8. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  9. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  10. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.