iPhone 17 চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের খেতাব দখল করেছে।
iPhone 17 becomes the world's best selling smartphone in Q1, 2026
Apple যখন গত বছর সেপ্টেম্বরে iPhone 17 সিরিজ লঞ্চ করেছিল, তখন Pro এবং Pro Max ভ্যারিয়েন্টের উপর ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। ফ্রেশ কালার, নতুন ডিজাইন, ও উন্নত ক্যামেরা Pro সিরিজকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছিল। স্লিম ও লাইটওয়েট iPhone Air নিয়েও কম হইচই হয়নি। কিন্তু iPhone 17 যে এমন লম্বা রেসের ঘোড়া হবে, সেটা কতজন ভাবতে পেরেছিলেন। এটি এখন বিশ্বের বেস্ট সেলিং বা সর্বাধিক বিক্রিত স্মার্টফোনে পরিণত হয়েছে। ফোনটি চীন এবং আমেরিকায় বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে প্রভাব বিস্তার করছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2026 সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোনের খেতাব দখল করেছে iPhone 17। বিশ্বজুড়ে বিক্রি হওয়া 6 শতাংশ স্মার্টফোন এখন আইফোনের এই মডেল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max অধিষ্ঠান করছে। অর্থাৎ Apple প্রথম তিনটি স্থান নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে।
চতুর্থ স্থান থেকে Samsung-এর দাপট শুরু। প্রথম পাঁচের মধ্যে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির Galaxy A07 4G এবং Galaxy A17 5G রয়েছে। ষষ্ঠ স্থানে iPhone 16৷ বিশ্বের সপ্তম, অষ্টম, এবং নবম সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন হল যথাক্রমে Galaxy A56, Galaxy A36, ও Galaxy A17 4G। শাওমির Redmi A5 দশম স্থানে জায়গা পেয়েছে।
iPhone 17 মডেলের অন্যতম বড় হল আপগ্রেড 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এতে নতুন সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর ব্যবহার করে। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেয় ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
ফোনের সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশনের সাথে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা ডায়নামিক আইল্যাড, 3,000 নিট ব্রাইটনেস, ও 2,622 x 1,206 পিক্সেল রেজোলিউশন অফার করে।
iPhone 17 রান করে A19 চিপসেটে, যা ছয়টি কোর নিয়ে গঠিত। ফোনটি ভারতে 82,900 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। তবে মে 9 থেকে শুরু হওয়া ফ্লিপকার্টের সামার সেলে 71,999 টাকায় কেনার সুযোগ মিলবে। এই দামের মধ্যে সরাসরি ছাড় এবং ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4