iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 জুন 2026 18:43 IST
হাইলাইট
  • iPhone 18 সিরিজের লঞ্চ ইভেন্ট সেপ্টেম্বর 8 বা 9 তারিখে অনুষ্ঠিত হতে পারে
  • iPhone 18 ও 18e মডেলে 9 জিবি র‍্যাম থাকতে পারে
  • iPhone 18 Pro ও 18 Pro Max প্রায় 200 ডলার বেশি দামে আসতে পারে

Apple iPhone 17 series was launched on September 9, 2025

Photo Credit: Apple

Apple iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ্যে এল। প্রত্যেক বছর প্রযুক্তিপ্রেমীরা বছরভর সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা করেন। কারণ এই সময় নতুন আইফোন সিরিজ বাজারে আসে। চলতি বছরেও সেই প্রথার ব্যতীক্রম ঘটছে না। iPhone 18 Pro, iPhone 18 Pro Max, এবং iPhone Ultra (সম্ভাব্য ফোল্ডেবল) সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone 18e আগামী বছর আত্মপ্রকাশ করতে পারে। দুই ফোনে 9 জিবি র‍্যাম দেওয়া হতে পারে৷ 1.5 জিবি করে মোট ছয়টি DRAM চিপ থাকতে চলেছে, যা শুনতে সত্যিই অস্বাভাবিক লাগার কথা। 

iPhone 18 Pro সিরিজ ও iPhone Ultra লঞ্চের তারিখ

ব্লুমবার্গের সাংবাদিক Mark Gurman জানিয়েছেন, অ্যাপল সাধারণত আমেরিকায় লেবার ডে-এর পর সেপ্টেম্বরের প্রথম মঙ্গলবার বা বুধবার নতুন আইফোন সিরিজ লঞ্চ করে থাকে। তাঁর মতে, কোম্পানির পরবর্তী বড় ইভেন্ট সেপ্টেম্বর 8 অনুষ্ঠিত হতে পারে। ওই দিন আইফোন 18 প্রো, আইফোন 18 প্রো ম্যাক্স, ও ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে চর্চায় থাকা আইফোন আল্ট্রা প্রকাশ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

Advertisement

এই বছর আমেরিকায় লেবার দিবস সেপ্টেম্বর 7 পালিত হওয়ার কথা রয়েছে। তাই সেপ্টেম্বর 9 লঞ্চ ইভেন্টের জন্য আরও একটি বিকল্প তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর 9 তারিখেই iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, এবং iPhone Air রিলিজ হয়েছিল।

বর্তমান প্রজন্মের iPhone 17 ও iPhone 17e চারটি 2 জিবি DRAM চিপ আছে। ফোনগুলির উত্তরসূরী মডেলে র‍্যামের পরিমাণ মোট 1.5 জিবি বৃদ্ধি পাচ্ছে। অন্য দিকে, আসন্ন iPhone 18 Pro সিরিজের দুই মডেল ও iPhone Ultra-তে 12 জিবি র‍্যাম বজায় রাখা হতে পারে। এই তিন ফোনে Apple A20 চিপসেটের সঙ্গে আটটি 1.5 জিবি DRAM ডাই ব্যবহার করা হতে পারে। অর্থাৎ, ফোনগুলি 12 জিবি র‍্যামের সঙ্গে আসছে।

রিপোর্ট বলছে, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max বর্তমান মডেলের তুলনায় সর্বোচ্চ 200 মার্কিন ডলার বেশি দামে বাজারে আসতে পারে। যার অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় 18,800 টাকা। যদি প্রতিবেদনের পূর্বাভাস সঠিক হয়, তাহলে iPhone 18 Pro-এর দাম 1,249 ডলার থেকে 1,299 ডলার হওয়া সম্ভাবনা। টাকার অঙ্কে হিসেব করলে প্রায় 1.18 লক্ষ থেকে 1.23 লক্ষ।

Advertisement

iPhone 18 Pro Max-এর দাম 1,349 থেকে 1,399 মার্কিন ডলার (প্রায় 1.28 লক্ষ থেকে 1.32 লক্ষ টাকা) থেকে শুরু হতে পারে। iPhone Ultra-এর প্রারম্ভিক দাম 3,000 মার্কিন ডলার (প্রায় 2.36 লক্ষ টাকা) হতে পারে। উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম 3,000 মার্কিন ডলার (প্রায় 2.83 লক্ষ) পৌঁছতে পারে বলে দাবি করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  2. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  3. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  4. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  6. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  7. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  8. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  9. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  10. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.