নতুন iPhone-এর দাম কত হবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 15:06 IST
হাইলাইট
  • এই বছরে তিনটি আলাদা iPhone লঞ্চ করবে Apple
  • 699 মার্কিন ডলার থেকে 999 মার্কিন ডলারের মধ্য এই ফোনগুলির দাম হবে
  • সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করবে Apple

এই বছরে তিনটি আলাদা iPhone লঞ্চ করবে Apple

 

সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করবে Apple। তার আগেই একাধিক রিপোর্টে নতুন iPhone-এর স্পেসিফিকেশান ও ফিচার সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে নতুন iPhone-এর দাম জানা গেল।

এই বছরে তিনটি আলাদা iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে একটি OLED ডিসপ্লে সহ iPhoneX নতুন জেনারেশান, একটি 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে iPhone ও একটি 6.1 ইঞ্চি LCD ভেরিয়েন্টের iPhone। TrendForce নামে এক গবেষণা সংস্থা এই তিনটি নতুন iPhone-এর দাম প্রকাশ করেছে। 699 মার্কিন ডলার (49,000 টাকা) থেকে 999 মার্কিন ডলারের (70,100 টাকা) মধ্যে এই ফোনগুলি কেনা যাবে। 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone –এর দাম হবে 699 মার্কিন ডলার থেকে 749 মার্কিন ডলারের (52,600 টাকা) মধ্যে। এটি এই বছর লঞ্চ হওয়া সবথেকে কম দামের iPhone। 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের এই iPhone-এ 3GB RAM আর 64GB/256GB স্টোরেজ সহ ফেস আইডি ফিচার থাকবে।

iPhone X এর বড় ভাই 5.8 ইঞ্চি OLED ডিসপ্লের নতুন iPhone এর দাম হবে 899 মার্কিন ডলার (63,100 টাকা) থেকে 949 মার্কিন ডলারের (66,600 টাকা) মধ্যে। সবথেকে দামি 6.5 ইঞ্চি OLED ডিসপ্লের iPhone-এর দাম হমে 999 মার্কিন ডলার।

ছবি সৌজন্য: TrendForce

TrendForce এর রিপোর্টে দাবি করা হয়েছে নতুন iPhone এর সাথেই নতুন Apple Pencil সামনে আনবে Apple। এর আগেও একাধিক রিপোর্টে 2018 সালে iPhone-এর সাথে Apple Pencil লঞ্চ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। TrendForce রিপোর্টে জানানো হয়েছে 512GB স্টোরেজ ভেরিয়েন্টে OLED ডিসপ্লের iPhone লঞ্চ করা হতে পারে। এছাড়াও জানানো হয়েছে দুটি OLED ডিসপ্লের iPhone-এই 4GB RAM থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone, iPhone 2018
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.