লঞ্চের আগেই জানা গেল তিনটি নতুন iPhone -এর দাম

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 সেপ্টেম্বর 2018 16:35 IST
হাইলাইট
  • দেশে iPhone Xc এর দাম শুরু হতে চলেছে 5888 ইউয়ান থেকে
  • প্রিমিয়াম iPhone Xs Plus এর দাম শুরু হতে চলেছে 8388 ইউয়ান থেকে
  • iPhone 9 এর দাম শুরু হবে 849 মার্কিন ডলার থেকে

চিনে নতুন iPhoneএর দাম ফাঁস হয়েছে।

 

12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যী দুটি OLED ডিসপ্লের iPhone। আর তৃতীয় iPhone এ থাকবে একটি LCD ডিসপ্লে। দুটি OLED ডিসপ্লের iPhone এ থাকবে 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে LCD ডিসপ্লের iPhone এ থাকবে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। আগামী 12 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে লঞ্চ হবে এই তিনটি iPhone। 5.8 ইঞ্চি OLED ডিসপ্লের নাম হতে পারে iPhone  Xs। 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে iPhone এর নাম হতে পারে iPhone Xs Plus। তিন নম্বর 6.1 ইঞ্চি LCD  ডিসপ্লে ফোনের নাম হতে পারে iPhone Xc। লঞ্চের আগেই তিনটি iPhone এর দাম ফাঁস হয়ে গেল।

চিনে নতুন iPhoneএর দাম ফাঁস হয়েছে। জানা গিয়েছে প্রতিবেশী । iPhone  Xs এর দাম শুরু হবে 7388 ইউয়ান (প্রায় 77,900 টাকা) থেকে। আর প্রিমিয়াম iPhone Xs Plus এর দাম শুরু হতে চলেছে 8388 ইউয়ান (প্রায় 88,400 টাকা) থেকে।

CNBC তে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের নাম হতে পারে iPhone 9। iPhone 9 এর দাম শুরু হবে 849 মার্কিন ডলার (প্রায় 61,500 টাকা) থেকে। আগে জানানো হয়েছিল 699 মার্কিন ডলারে (প্রায় 50,600 টাকা) থেকে এই ফোন পাওয়া যাবে। নতুন iPhone লঞ্চের সাথেই কোম্পানির স্টকের দাম বাড়ার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকাড়িরা।

এই প্রথম iPhone এ ডুয়াল সিম আসতে চলেছে। শুধুমাত্র iPhone Xc তে ডুয়াল সিম যোগ করেছে Apple। আপাতত যা খবর শুধুমাত্র চিনে ডুয়াল সিম iPhone Xc লঞ্চ করবে কোম্পানি। প্রসঙ্গত আগামী 12 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিট থেকে এক লঞ্চ ইভেন্টে একাধিক নতুন iPhone এর সাথে আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে মার্কিন টেক জায়েন্ট।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone 2018, Apple, iPhone Xs, iPhone Xs plus, iPhone Xc
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.