নতুন বছরের আগে Apple-এর সবচেয়ে স্লিম আইফোনে ধামাকা অফার, দাম এত কমল জানলে চমকে উঠবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 ডিসেম্বর 2025 22:27 IST
হাইলাইট
  • iPhone Air অ্যাপলের ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন
  • স্মার্টফোনটি 11,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • iPhone Air-এর টপ মডেলে ছাড়ের অঙ্ক আরও বেশি

iPhone Air boasts a thickness of 5.6mm

Photo Credit: Apple

এই বছর iPhone 17 সিরিজের অন্যতম চমক ছিল iPhone Air। এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন। মাত্র 5.6 মিমি স্লিম বডি একে বিশ্বের পাতলা স্মার্টফোনগুলোর মধ্যে একটির তকমা এনে দিয়েছে। মেদহীন চেহারা এবং প্রিমিয়াম ফিচার্স স্লিম আইফোন কেনার যদি মূল কারণ হয়, তাহলে দাম এমন একটি জায়গা যেখানে ক্রেতারা এসে হোঁচট খাচ্ছে। তবে বর্ষশেষে iPhone Air পাওয়া যাচ্ছে 11,000 টাকার বিশাল ডিসকাউন্টে। আবার এক্সচেঞ্জ অফারেও বড় চমক আছে। এই ছাড় সীমিত সময়ের জন্য বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, ডিল যে কেনও সময় শেষ হতে পারে।

iPhone Air অ্যামাজনে বিরাট ছাড়ে বিক্রি হচ্ছে

iPhone Air ভারতে সেপ্টেম্বর মাসে 1,19,900 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 1,12,900 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 3,387 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

এছাড়াও, আইসিআইসিআই এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI প্ল্যানে 4,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর ফলে মোট 11,000 টাকা সাশ্রয় করার সুযোগ মিলছে। এই দুই ব্যাঙ্কের কার্ডে সম্পূর্ণ পেমেন্টের উপরেও 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। উল্লেখ্য, iPhone Air-এর 512 জিবি ও 1 টিবি ভার্সন অ্যামাজনে যথাক্রমে 1,31,900 টাকা এবং 1,50,900 টাকায় বিক্রি হচ্ছে। লঞ্চ হওয়ার সময় এদের দাম ছিল যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা। 

iPhone Air স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট, ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 49,200 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। 

স্পেসিফিকেশনের কথা বললে, আইফোন এয়ার 6.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 2,736 x 1,260 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং অফার করে। এতে IP68 রেটিং থাকায় ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না। ফোনটি A19 Pro চিপসেট দ্বারা চালিত৷ 

iPhone Air একটাই রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। 48 মেগাপিক্সেলের ফিউশন সেন্সরে f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে৷ সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Incredibly lightweight and super thin
  • Stunning display
  • Solid performance
  • Good primary and selfie cameras
  • Bad
  • A single-camera sensor at the back
  • Slow charging
  • Battery life could have been better
  • Mono speaker leaves much to be desired
  • Expensive
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Apple A19 Pro
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
OS iOS 26
Resolution 1260x2736 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  2. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  3. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  4. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  5. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  6. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  7. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  9. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.