OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 অক্টোবর 2019 12:48 IST
হাইলাইট
  • 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2
  • 2020 সালের শুরুতে নতুন এই স্মার্টফোন লঞ্চ করতে পারে Apple
  • এই ফোনে থাকবে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে

2020 সালে লঞ্চ হবে iPhone SE 2

টেক দুনিয়ায় iPhone SE 2 লঞ্চ নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী বছরের শুরুতে নতুন এই স্মার্টফোন লঞ্চ করতে পারে Apple। সম্প্রতি অ্যাপেল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন 399 মার্কিন ডলার (প্রায় 28,200 টাকা) থেকে নতুন iPhone SE 2 এর দাম শুরু হবে। সাম্প্রতিক অতীতে লঞ্চ হওয়া অন্যান্য iPhone এর থেকে অনেকটা কম দামে লঞ্চ হলেও এই ফোনে লেটেস্ট A13 Bionic চিপসেট ব্যবহার হবে। তবে iPhone SE 2 থেকে থ্রি ডি টাচ বাদ যাচ্ছে।

এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে। এই ফোনে একটি 3GB LDDR4X RAM ব্যবহার করবে কুপার্টিনোর কোম্পানিটি। 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE 2। স্পেস গ্রে, সিলভার আর রেড কালারে পাওয়া যাবে এই ফোন।

একই রিপোর্টে জানানো হয়েছে 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। কুও জানিয়েছেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।

পপ-আপ ক্যামেরা, আপডেটেড চিপসেট সহ লঞ্চ হল OnePlus 7T Pro

কয়েক দিন আগে কুও জানিয়েছিলেন iPhone SE 2 ফোনে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। 2020 সালের মার্চ মাসের আগে লঞ্চ হবে iPhone SE 2।

Advertisement

2020 সালে বিশ্বব্যাপী 3-4 কোটি iPhone SE 2 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Apple।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.